কোহলিদের আরেকটি হার

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ০০:২৯আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ০০:৩২

কোহলিদের আরেকটি হার আগে ভাগেই আইপিএল মিশন শেষ করতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে! বাজে ব্যাটিংয়ের বৃত্ত থেকে বের হতে না পারায় আরও একটি হার নিয়ে তলানীর দিকে চলে গেলো বিরাট কোহলির দল। গুজরাট লায়ন্সের কাছে বৃহস্পতিবার ৭ উইকেটে হেরে গেছে বেঙ্গালুরু।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং ধসে পড়ে যায় বেঙ্গালুরু। ২২ রানেই একে একে ফেরেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি, ক্রিস গেইল ও ট্র্যাভিস হেড। কোহলিকে ওভারের শেষ বলে ফিরিয়ে যার শুরু করেন থাম্পি। নিজের ওভারের শুরুর দুই বলে গেইল ও হেডকে ফিরিয়ে চমক সৃষ্টি করেন টাই। সেই শুরু, নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৪ রানেই গুটিয়ে যায় কোহলিরা। কেদার যাব ৩১ ও পাওয়ান নেগির ৩২ ছাড়া আর কেউই সেভাবে বড় ইনিংস খেলতে পারেননি! যার ফল ভুগতে হয়েছে বেঙ্গালুরুকে।

গুজরাটের পক্ষে একাই ৩ উইকেট নেন অ্যান্ড্রু টাই। দুটি নেন রবিন্দ্র জাদেজা। জবাবে খেলতে নেমে ধসের মুখে পড়তে বসেছিল গুজরাট। ২৩ রানেই ফিরে যান ইশান কিশান ও ম্যাককালাম। যদিও ফিঞ্চের ৩৪ বলের ৭২ রানের ঝড়ো ইনিংসে আর বিপদে পড়তে হয়নি রায়নাদের। ফিঞ্চ ৫টি চার ৬টি ছক্কা মেরে বিদায় নিলেও ৩৪ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সুরেশ রায়না। তাদের জয়টা আসে ১৩.৫ ওভারে।

বেঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন স্যামুয়েল বদ্রি। শুরুর দুটি উইকেটই নেন তিনি। ম্যাচসেরা হন গুজরাটের তারকা টাই।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের