কোচ হলেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৭, ১৪:৫০আপডেট : ০৮ মে ২০১৭, ১৪:৫৫

কোচ হলেন ম্যারাডোনা নতুন করে ফের কোচের দায়িত্ব পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল-ফুজাইরাহের হয়ে ডাগ আউটে দেখা যাবে তাকে।

অবশ্য এর আগেও তিনি আরব আমিরাতে কোচের দায়িত্ব পালন করেছিলেন। আরব আমিরাত ভিত্তিক ক্লাব আল ওয়াসেলের হয়ে ২০১১ সাল থেকে এক বছর কাটিয়েছেন।  ২০১২ সালের জুলাইয়ে তাকে ছাঁটাই করে ক্লাব কর্তৃপক্ষ।  এরপর পার হয়ে গেছে আরও ৫টি বছর।  

এর আগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টাইন জাতীয় ফুটবল দলের দায়িত্বেও ছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। নিজের ফেসবুক পেজে ৫৬ বছর বয়সী এই তারকা ফুটবলার লিখেছেন,‘আমি এখন থেকে আল ফুজাইরাহের নতুন কোচ।’

একইসঙ্গে ক্লাবের জার্সিসহ একটি ছবিও পোস্ট করা হয়েছে আল ফুজাইরাহের টুইটার অ্যাকাউন্টে। সেখানে তাকে দেখা যাচ্ছে, ১০ নম্বর জার্সিটির পেছনে ম্যারাডোনার নামও লেখা রয়েছে।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক