জোকোভিচকে হারিয়ে ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৭, ১২:০৩আপডেট : ১৪ মে ২০১৭, ১২:০৭

জোকোভিচকে হারিয়ে ফাইনালে নাদাল সার্বিয়ান নোভাক জোকোভিচকে পেলেই কেমন জানি অস্বস্তিতে পড়ে যেতেন রাফায়েল নাদাল। তার বিপরীতে খেলতে নেমে গত তিন বছরেই যার প্রমাণ দিয়েছেন। হেরেছেন টানা সাত ম্যাচে! কিন্তু চারবার মাদ্রিদ ওপেন জেতা তারকার কাছে ছিল প্রেরণার রসদ। তাতেই তিন বছরের সেই বৃত্ত ভাঙলেন ক্লে কোর্টের রাজা।  জোকোভিচকে হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনালে পৌঁছেছেন নাদাল।

৩০ বছর বয়সী স্পেনিয়ার্ডের জয়টাও ছিল একপেশে। জয়ের ব্যবধান ছিল ৬-২, ৬-৪ গেমে। এর আগে ২০১৪ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জোকোভিচকে হারিয়েছেন নাদাল। তাই এমন জয়ের পর তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারেন এই তারকা, ‘সত্যি অসাধারণ ম্যাচ। নোভাকের বিপক্ষে এমন স্কোরে জয় পেতে হলে ভালো খেলতে হবে। না হলে এটা সম্ভব না।’

অতীত পরিসংখ্যানটা যে এতদিন তাতিয়ে রেখেছিল সেটা নিজের মুখেই স্বীকার করেছেন নাদাল, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। তার কারণ আমি অনেকগুলো ম্যাচ হেরেছি। আর সেই বৃত্ত ভাঙা মানে আসলেই নিজের মানসিক অবস্থাকে জয় করা।’

রবিবারের ফাইনালে অস্ট্রিয়ান ডিমিনিক থিয়েমের মুখোমুখি হবেন নাদাল। থিয়েম এর আগে উরুগুয়ের পাবলো কুয়েভাসকে হারিয়ে উঠেন ফাইনালে। 

/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি