১৯৭৮ সালের পর এমনটি করলেন কন্তা!

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০১৭, ০৯:৪০আপডেট : ১২ জুলাই ২০১৭, ০৯:৪৬

১৯৭৮ সালের পর এমনটি করলেন কন্তা! ব্রিটিশদের হয়ে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচালেন জোহানা কন্তা। ১৯৭৮ সালের পর উইম্বলডনের সেমিফাইনালে নাম লিখিয়েছেন ব্রিটিশ কোনও নারী। কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন সিমোনা হালেপকে।

টুর্নামেন্টে হালেপ ছিলেন দ্বিতীয় বাছাই আর কন্তা ছিলেন ষষ্ঠ। আর সেই ম্যাচে কন্তা জিতে নিয়েছেন ৬-৭ (২-৭) ৭-৬ (৭-৫) ৬-৪ গেমে।

দীর্ঘ দিন পর ব্রিটিশদের হয়ে এমন কীর্তি গড়ে অনেকটাই উচ্ছ্বসিত কন্তা। তার অনুভূতিতেই বোঝা গেল তেমনটা, ‘আমি সব সময়ই বড় স্বপ্ন দেখতাম। আর নিজের ওপরও আত্মবিশ্বাস ছিল। তবে আমি করণীয়তেই বিশ্বাসী। তাই স্বপ্ন দেখায় সময় বেশি দেই না। তবে আমার কাজের প্রতি লক্ষ্য থাকে।’

আর দুটি ম্যাচ জিতলেই সাবেক ব্রিটিশ তারকা ওয়েডের পাশে বসবেন কন্তা। তাই স্বদেশির প্রতি আলাদাভাবেই অনুভূতি প্রকাশ করলেন ৭২ বছর বয়সী ও ১৯৭৭ সালের বিজয়ী এই তারকা, ‘আমি সত্যিই ওর জন্য আনন্দিত। আর এটাও জানি কী পরিমাণ চাপটা নিতে হয়।’

সেমিফাইনালে তার প্রতিপক্ষ উইম্বলডনে সেঞ্চুরি ম্যাচ জেতা ভেনাস উইলিয়ামস।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম