ইতিহাসের সামনে দাঁড়িয়ে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৭, ০৯:৫১আপডেট : ১৬ জুলাই ২০১৭, ০৯:৫৫

ফেদেরার ৩৫ বছর বয়সেও দাপট দেখিয়ে যাচ্ছেন রজার ফেদেরার। রেকর্ড ১৯তম গ্র্যান্ড স্লাম থেকে একটি মাত্র ম্যাচ দূরে আছেন। উইম্বলডনেও গড়তে যাচ্ছেন ইতিহাস। প্রথম তারকা হিসেবে অষ্টম শিরোপা জেতার কাছে সুইস তারকা। রবিবারের ফাইনালে তার প্রতিপক্ষ মারিন চিলিচ।

চিলিচকে হারালেই পিট সাম্প্রাসকে ছাড়িয়ে যাবেন ফেদেরার। ২০০০ সালে উইম্বলডনে রেকর্ড গড়েছিলেন তিনি। এর আগে ১৮৮৯ সালে গড়েন উইলিয়ামস রেনশ।

তাই নতুন রেকর্ডের মুখোমুখি দাঁড়িয়ে ফেদেরার মুখিয়ে আছেন ইতিহাস গড়তেই, ‘উইম্বলডনে ইতিহাস গড়তে পারলে এটা আমাকে আনন্দ দেয়।’

এই কোর্টেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে ফেদেরারের। তাই টুর্নামেন্টকে আলাদা করেই ভালোবাসেন তিনি, ‘এটা অনেক বড় কিছু। আমি টুর্নামেন্টাকে খুব ভালোবাসি। কারণ এখানেই যে আমার স্বপ্নগুলো সত্যি হয়েছে। তাই আট নম্বরের কাছে যেতে পেরে অনুভূতিটাও অন্যকরকম লাগছে।’

ক্যারিয়ারের মধ্যগগনে থেকেও পারফরম্যান্সে খাদ রাখেননি ফেদেরার। যদিও ১৮তম গ্র্যান্ডস্লাম পূরণে অপেক্ষায় থাকতে হয়েছে ৫টি বছর। এই বছরের জানুয়ারিতেই অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে সেই খরা ঘুচিয়েছেন। এর ছয় মাস পর দাঁড়িয়ে আছেন ১৯তম শিরোপার। আজ পারবেন তো বেশি বয়সে আরেকটি মাইল ফলক ছুঁতে?

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম