রেকর্ড পারিশ্রমিকে সাইফ স্পোর্টিংয়ে ওয়েডসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৭, ২২:৫৬আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ২৩:০০

রেকর্ড পারিশ্রমিকে সাইফ স্পোর্টিংয়ে ওয়েডসন বাংলাদেশের পর ভারতেও দারুণ সফল ওয়েডসন এনসেলমে। আবার বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ফিরতে যাচ্ছেন হাইতির এই ফরোয়ার্ড। একেবারে রাজসিক প্রত্যাবর্তন! বাংলাদেশের রেকর্ড পারিশ্রমিকে তাকে নিয়ে এসেছে প্রিমিয়ার লিগের নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। প্রায় ৬৩ লাখ টাকায় ওয়েডসনকে নিয়েছে দলটি।

সোমবার এই চুক্তির কথা জানায় সাইফ স্পোর্টিং। ঘোষণা অনুযায়ী, উল্লেখিত পরিমাণ টাকা দেওয়ার কথাই জানিয়েছে তারা। তবে এখনই মাঠে নামতে পারবেন না ওয়েডসন। তাকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত।

একসময় দেশের ফুটবলাঙ্গনের পরিচিত মুখ ছিলেন ওয়েডসন। শেখ জামালের হয়ে তিনি খেলেছেন চার মৌসুম। এই সময়ে দুটি লিগ শিরোপাও জেতেন তিনি। বাংলাদেশে দুর্দান্ত পারফরম্যান্সের পর ডাক পান ভারতের আই লিগে। সর্বশেষ মৌসুমে খেলেছেন কলকাতার ‘জায়ান্ট’ ইস্টবেঙ্গলের হয়ে।

এবারের লিগে ১১টি ম্যাচ খেলার কথা ওয়েডসনের। বাংলাদেশে ফিরতে পেরে তিনি উচ্ছ্বসিত, ‘আমার কাছে বাংলাদেশ হলো দ্বিতীয় দেশ। কারণ গত পাঁচ বছরে নিজের দেশের চেয়ে এখানেই বেশি থেকেছি। ক্যারিয়ারের দীর্ঘ সময় এখানে খেলেছি। তাই  এখানে আবার ফিরে এলাম।’

অর্থ নয়, বাংলাদেশের টানে ফিরে আসার কথা জানিয়ে ওয়েডসনের মন্তব্য, ‘শুধু টাকা বড় কথা হলে আমি এখানে আসতাম না। আমার কাছে আরও অনেক প্রস্তাব ছিল। কিন্তু আমি এখানে আসার আগ্রহ দেখিয়েছি।’

/এফআইআর/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম