শেখ জামালের কাছে শেখ রাসেলের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ২২:৪৪আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ২২:৪৬

শেখ জামালের কাছে শেখ রাসেলের হার হাই-ভোল্টেজ ম্যাচে শেখ জামালের কাছে দাঁড়াতে পারেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। বেশ কিছু সুযোগ মিললেও শেষ পর্যন্ত শেখ জামালের কাছে ২-১ গোলে হেরেছে শেখ রাসেল।

এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় শেখ জামাল। ৮ মিনিটে এনামুল হকের কর্নার থেকে গাম্বিয়ান মামুদুর হেডে এগিয়ে যায় তারা। ২০ মিনিট পর ব্যবধান দ্বিগুন করার সুযোগ পান শেখ জামালের রাফায়েল ওডউইন। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি।

১ গোল হজম করে খেলায় ফিরতে মরিয়া হয়ে পড়ে শেখ রাসেল। আহত বাঘের মতোই হামলে পড়ে ৩৭ মিনিটে। খালেকুজ্জামান সবুজের দূরপাল্লার দর্শনীয় শটে সমতায় ফেরে শেখ রাসেল ক্রীড়া চক্র।

বিরতির পর এগিয়ে যাওয়ার আরও সুযোগ পেয়েছিল শেখ রাসেল। কিন্তু লক্ষ্যভ্রষ্ট করতে পারেননি। উল্টো দিকে সমতা থেকে এগিয়ে যাওয়ার খোঁজ করছিল শেখ জামাল। সেই ধারাতেই ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়ে গোলের সুযোগ আর হাতছাড়া করেননি শেখ জামালের সলোমন কিং। তার জয়সূচক গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জোসেফ আফুসির দল। এই জয়ের ফলে টানা ৩ ম্যাচে হাসলো শেখ জামাল। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে শেখ তারা।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে রহমতগঞ্জ। ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। খেলতে নেমে ২৪ মিনিটে দলকে এগিয়ে নেন রহমতগঞ্জের উইঙ্গার মোহাম্মদ ইলিয়াস। প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো মাঠে নেমে দলকে জয় পাইয়ে দিয়েছেন এই ইলিয়াস। এতদিন চ্যাম্পিয়নশিপ লিগ খেলেই সুযোগ পেয়েছেন দেশের শীর্ষ লিগে। আর সেই আসরের প্রথম ম্যাচে নেমেই আলো কেড়ে নিলেন।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম