পাকিস্তানে বিশ্ব একাদশের হয়ে খেলবে না কিউইরা

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০১৭, ১৮:৪৮আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৮:৫০

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে গিয়ে ধাক্কা খেলো পাকিস্তান! আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে গিয়ে ধাক্কা খেলো পাকিস্তান! সেপ্টেম্বরে বিশ্ব একাদশের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। আর সেই একাদশেই নিজেদের চুক্তিভুক্ত খেলোয়াড়দের পাঠাচ্ছে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আসন্ন এই সিরিজে খেলতে কিউই তারকাদের অর্থের টোপও দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বলা হচ্ছে কিউইদের এজন্য প্রায় ৮০ লাখ টাকারও বেশি প্রস্তাব দেওয়া হয়েছিল!

অথচ ওই সময় নিউজিল্যান্ডের আন্তর্জাতিক কোনও ব্যস্ততা নেই। তাহলে কেনও এমনটি করেছে নিউজিল্যান্ড? এর উত্তর কৌশলেই দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। তার মতে, ‘চুক্তিবদ্ধ কেউই পাকিস্তানে ওই সময় যেতে পারছে না। অন্যান্য আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে। এই মুহূর্তে আমি এতটুকুই বলতে পারি।’

হোয়াইটের কথা থেকে বুঝাই যাচ্ছে আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলেও ওই সময় ভিন্নভাবে নিজেদের ব্যস্ত রাখবে নিউজিল্যান্ড। পাকিস্তানের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যে তাদের আশঙ্কা রয়েছে, তার মূলে রয়েছেন মার্টিন গাপটিল ও ট্রেন্ট বোল্ট! সম্প্রতি এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। তবে সেই আশঙ্কার সঙ্গে নিজেদের জড়াতে চাইছেন না কিউই বোর্ডের এই কর্তা,‘আসলে এটাই বাস্তবতা। আমরা এখনই নিশ্চিতভাবে সিরিজের বিষয় নিয়ে কিছু বলতে পারবো না। তবে ওই সময় আমাদের ব্যস্ততা থাকতে পারে। তাই ছেলেরা হয়তো সেখানে খেলতে পারবে না।’

চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অংশগ্রহণে বাধা থাকলেও চুক্তিহীন ক্রিকেটারদের এক্ষেত্রে বাধা থাকছে না বলেই জানিয়েছেন হোয়াইট। যেমন লুক রনকির মতো তারকাদের সেখানে খেলতে বাধা নেই। আইসিসি প্রস্তাবিত সেই ম্যাচগুলোকে আন্তর্জাতিক মর্যাদা দিলেও তাতে চুক্তিহীন ক্রিকেটারদের খেলতে এনওসি লাগবে।

পাকিস্তানের নিউজিল্যান্ডের সফর করতে আতঙ্কে থাকার কারণও আছে। কিউইরা সবশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৩ সালে। এর আগের বছর সফর করতে পাকিস্তানে আসলেও করাচিতে বোমা বিস্ফোরণের কারণে সেই সফর পরিত্যক্ত করে ফিরে আসে নিউজিল্যান্ড। এছাড়া ২০০৯ সালে পাকিস্তানেই শ্রীলঙ্কার টিম বাসে হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসনে রয়েছে পাকিস্তান।  তাই সেখানে ক্রিকেট ফেরাতে বিশ্ব একাদশকে নিয়ে সিরিজ আয়োজন করতে চেয়েছিল আইসিসি। এই অবস্থায় নিউজিল্যান্ড বেঁকে বসায় সিরিজ আয়োজন নিয়ে একপ্রকার ধাক্কাই খেলো দেশটি।  ক্রিকবাজ।

  /এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম