রোনালদো ডাইভ দেননি: রামোস

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০১৭, ১০:৩৯আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১০:৫৩

রোনালদো ডাইভ দেননি: রামোস স্প্যানিশ সুপার কাপে জয় নিয়ে মাঠ ছাড়লেও ভিন্ন শঙ্কায় রাত কাটাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। নিষেধাজ্ঞার কবলে রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। লাল কার্ড দেখার আগে রেফারিকে একেবারে ধাক্কা দিয়ে বসেন তিনি! ডাইভের যেই অপরাধে এমন ঘটনা, সেই ঘটনায় সতীর্থের ঢাল হয়ে দাঁড়িয়েছেন রিয়াল অধিনায়ক সার্হিও রামোস। তার দাবি, ‘আমার মনে হয় খেলার মুহূর্তের চাপে পড়েই সে ভারসাম্য হারিয়েছিল। সে কোনও ধরনের ভান করেনি।’

ঘটনা বহুল এই ম্যাচে অনেক কিছুই ছিল।৮০ মিনিটে গোল করে জার্সি খুলে ফেলেছিলেন রিয়াল প্রাণভোমরা রোনালদো। তাতেই মিললো প্রথম হলুদ কার্ড। এরপর স্যামুয়েল উমিতির সঙ্গে ধাক্কা লেগে পেনাল্টি বক্সে পড়ে গেলে উল্টো দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় তাকে! অভিযোগ ডাইভ দিয়েছেন পর্তুগিজ স্টার! এরপরেই রেফারিকে ধাক্কা দিয়ে বসেন রোনালদো। যদিও উল্টো চিত্র ছিল বার্সার সময়! এমনটাই দাবি রামোসের। লুই সুয়ারেসের সঙ্গে রিয়াল গোলরক্ষকের চ্যালেঞ্জে পেনাল্টি পায় বার্সা। সেই পেনাল্টি বৈধ ছিল না বলেই দাবি করলেন রিয়াল অধিনায়ক, ‘আমার কাছে এটাকে পেনাল্টি মনে হয়নি। এই ধরনের খেলায় আমরা উত্তেজনার মধ্যেই থাকি। রেফারির বিষয়টি স্পষ্ট করেই দেখা উচিত ছিল।’

রেফারির সঙ্গে ঝামেলা করে লম্বা নিষেধাজ্ঞার কবলে রয়েছেন রিয়ালের প্রাণভোমরা। তবে প্রথম লেগে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপে একহাত দিয়ে রাখল তারা।

/এফআইআর/     

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম