বিবর্ণ শুরু ইংলিশদের

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০১৭, ২৩:৩৩আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ২৩:৩৪

বিবর্ণ শুরু ইংলিশদের দিবা-রাত্রির টেস্টে একাই দাপট দেখিয়েছিলেন অ্যালিস্টার কুক। অথচ দ্বিতীয় টেস্টে একেবারে বিবর্ণ হয়ে দেখা দিলেন ইংলিশ এই ওপেনার। তার ব্যর্থতার দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেভাবে জ্বলে উঠতে পারেনি ইংলিশরা। গুটিয়ে গেছে ২৫৮ রানেই। জবাবে খেলতে নেমে ১৯ রান তুলতেই অ্যান্ডারসনের তোপে ১ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

হেডিংলিতে টস জিতে খেলার সিদ্ধান্তটা ছিল ইংল্যান্ডেরই। অথচ সেই ইংল্যান্ডই শুরু থেকে ক্যারিবীয় বোলিংয়ে কাঁপছিল। ৭১ রানে ফেরেন টপ অর্ডারের ৪জন। যদিও জো রুট বুক চিতিয়ে লড়াই করার মতো দৃঢ়তা দেখিয়েছেন। তাকে ৫৯ রানে সাজঘরে ফেরান লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। এর আগে টেস্টের রেকর্ড স্পর্শ করেন ইংলিশ এই অধিনায়ক। টানা ১২ টেস্টের যেকোনও একটি ইনিংসে ফিফটি প্লাস করার রেকর্ড গড়েন এই তারকা। এই তালিকায় তার সঙ্গেই আছেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স।

রুট ব্যর্থ হলে এরপর ইনিংস টেনে নিয়ে যান অলরাউন্ডার বেন স্টোকস। সেঞ্চুরি পূরণ করেই দলকে নিয়ে যান ২৫৮ রানের দিকে। আর তার বিদায়ের পর পরই এই স্কোরে গুটিয়ে যায় ইংল্যান্ড।

ক্যারিবীয়দের হয়ে পেসার কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল নেন ৪টি করে উইকেট। একটি করে নেন জেসন হোল্ডার ও দেবেন্দ্র বিশু।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের