তৃতীয় রাউন্ডে শারাপোভা

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০১৭, ১৪:৩১আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৪:৩৩

তৃতীয় রাউন্ডে শারাপোভা ওয়াইল্ড কার্ড পেয়ে সুযোগের সদ্ব্যবহারটা ভালোভাবেই করছেন মারিয়া শারাপোভা। ইউএস ওপেনে পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। হাঙ্গেরির তিমিয়া ব্যাবোসকে হারিয়েছেন ৬-৭ (৪), ৬-৪, ৬-১ গেমে।

ডোপ পাপে নিষেধাজ্ঞা কাটিয়ে ১৫ মাস পর ফিরেছেন বড় আসরে। ফিরে উদ্বোধনী রাউন্ডে সিমোনা হালেপকে হারিয়ে প্রত্যাবর্তনের জানান দেন। যদিও দ্বিতীয় রাউন্ডে তুলনামূলক নিজের ছায়া হয়ে ছিলেন। প্রথম সেটে ছন্দে ছিলেন না। পরের সেটে যদিও কিছু ছন্দ ফিরে পান। শেষ পর্যন্ত তৃতীয় সেট ভালোভাবে জিতে তিন সেটের খেলায় প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন রাশিয়ান সাবেক এক নম্বর তারকা।

শারাপোভা এর আগে ‍ডোপ নিষেধাজ্ঞার কারণে ১৫ মাস টেনিস কোর্ট থেকে নির্বাসিত ছিলেন। শাস্তি শেষ হওয়ার পর গত এপ্রিলে ফিরেছিলেন, কিন্তু ইনজুরির সঙ্গে লড়তে হয়েছিল। পরে ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ড না পাওয়ায় খেলতে পারেননি। শেষ পর্যন্ত ওয়াইল্ড কার্ড পান ইউএস ওপেনে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম