জয় দিয়ে বন্যার্তদের মুখে হাসি ফোটাতে চান মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৫

জয় দিয়ে বন্যার্তদের মুখে হাসি ফোটাতে চান মুশফিক চট্টগ্রাম টেস্ট জিতে বন্যার্তদের মুখে হাসি ফোটাতে চান টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিম! এবারের বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এরই মধ্যে বিসিবি বিপিএলের কনসার্ট বাতিল করে বন্যার্তদের সাহায্য করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এমনকি প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলে দুই কোটি টাকা দেওয়ার ঘোষণাও দিয়েছে।

যেখানে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার ব্যাপারে পিছিয়ে নেই ক্রিকেটাররাও। ইতোমধ্যে তারা নানা উদ্যোগ গ্রহণ করে বন্যার্তদের সাহায্য করেছেন।

রবিবার ম্যাচের বাইরে এই বিষয়ে প্রশ্ন উঠলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক বলেন, ‘আমরা পরিকল্পনা করছি। এরই মধ্যে কিছু টাকা বন্যার্তদের সাহায্যে খরচ করেছি। সিরিজ শেষে আমরা আরও বড় উদ্যোগ নিয়ে ত্রাণ বিতরণ করব। বন্যার এই সময়ে মাঠে যদি আমরা ভালো পারফর্ম করতে পারি, তাহলে আশা করি তাদের মুখে একটু হলেও হাসি দেখতে পারবো। শেষ ম্যাচটিতে আমরা সেই চেষ্টাই করব। দোয়া করছি, যাতে দ্রুত সময়ে বন্যা দূর হয়ে যায় এবং তারা তাদের স্বাভাবিক জীবনে যাতে ফিরে আসতে পারে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের