লিওনের যত কীর্তি

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:১০

লিওনের যত কীর্তি ‘গোট’ হিসেবেই খ্যাতি নাথান লিওনের। যার মানে-গ্রেটেস্ট অব অল টাইম। আর সেই লিওনই নামের সঙ্গে কাজের মিল রেখে চলেছেন সমান তালে। অস্ট্রেলিয়ানদের হয়ে এশিয়াতে সেরা বোলিং ফিগারের কীর্তি গড়েছেন। ১৫৪ রানে চট্টগ্রাম টেস্টে নিয়েছেন সর্বাধিক ১৩ উইকেট। অবশ্য এর আগে এই কীর্তির মালিক ছিলেন স্টিভ ও’কিফ। এই বছরের শুরুতে ভারত সফরে ৭০ রানে ১২ উইকেট নিয়েছিলেন তিনি।

এছাড়া আরও কিছু কীর্তি গড়া হয়ে গেছে অসি এই অফ স্পিনারের। সেগুলো হলো-

১. দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকার করেছেন লিওন। নিয়েছেন ২২ উইকেট। তার সঙ্গেই আছেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। সবার উপরে রয়েছেন রঙ্গনা হেরাথ (২৩)।

২. ১১০ বছরের অসি ইতিহাসেও নামটা জ্বল জ্বল করছে লায়নের। টেস্টে এই সময়ে আর কেউই দুটি টেস্টে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েননি।

৩. পঞ্জিকা বর্ষেও এগিয়ে লিওন। এক পঞ্জিকা বর্ষে সর্বাধিক ৪৬ উইকেট নিয়েছেন। অতিক্রম করেছেন রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে। দুজনেই নিয়েছেন ৪৪ উইকেট।

৪. এর আগে সবশেষ ২০০৪ সালে সিরিজে টানা দুইবার ৫ উইকেট শিকারের কীর্তি দেখেছিল অস্ট্রেলিয়া। শেন ওয়ার্নের কাছ থেকেই এসেছিল এমন কীর্তি। এবার সেটি করে দেখালেন নাথান লিওন।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান