বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫০

বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সংশয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সব সময়ই পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে থাকে ভরপুর। অন্যান্য দেশের তুলনায় পাকিস্তানি ক্রিকেটাররাই বেশি খেলে থাকেন বাংলাদেশের টি-টোয়েন্টি এই লিগে। অথচ সামনের আসরে বড় ধাক্কাই খেতে হচ্ছে বিপিএলকে! দেশটির জাতীয় টি-টোয়েন্টি লিগের সঙ্গে বিপিএলের সূচি সাংঘর্ষিক হওয়ায় হয়তো অনেকেই হাতছাড়া করবেন সামনের আসর!

শুধু বিপিএল নয়, দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগও এ নিয়ে সংশয়ে আছে। সেখানে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে সংশয়ের কালো মেঘ জমা হয়েছে।

অবশ্য কিছুদিন আগে সিপিএল ও ইংলিশ ঘরোয়া লিগে খেলতে থাকা প্রায় ১৩ ক্রিকেটারের এনওসি প্রত্যাহার করে নিয়েছিল পিসিবি। শুধুমাত্র দেশটির টি-টোয়েন্টি লিগের জন্যই এই অনাপত্তি পত্র প্রত্যাহার করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড। তখন টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ২৫ আগস্ট। পরে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিই টুর্নামেন্ট পিছিয়ে নভেম্বরে করার সিদ্ধান্ত নেয়।

টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হবে ৪ থেকে ১৯ নভেম্বর। আর তাতেই হুমকিতে পড়ে যাচ্ছে বিপিএল ও গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। বিপিএলের আনুষ্ঠানিকতা চলবে ২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শুরু হবে ৩ নভেম্বর। আরও শঙ্কার বিষয় হলো ইতোমধ্যে নির্বাচন প্রক্রিয়ার জন্য খসড়াও করে ফেলেছে পিসিবি। এ ব্যাপারে জানতে চাইলে পিসিবির মুখপাত্র আমজাদ হোসেন উড়িয়ে দিলেন না সেসব কথা। বললেন, ‘আমি এটাই বলতে পারি অন্যান্য লিগের সঙ্গেই আমাদের টি-টোয়েন্টি কাপ অনুষ্ঠিত হবে। আর ক্রিকেটারদের ঘরের চাহিদাই আগে পূরণ করতে হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম