টেস্ট থেকে ৬ মাসের বিশ্রাম চাইছেন সাকিব!

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৭, ২০:০২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৭

টেস্ট থেকে ৬ মাসের বিশ্রাম চাইছেন সাকিব! ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাওয়াতে ভূমিকা ছিল সাকিব আল হাসানের। আর সেই বিশ্বসেরা অলরাউন্ডারই কিনা ৬ মাসের বিশ্রাম নেওয়ার কথা ভাবছেন টেস্ট থেকে! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে এমন আলোচনাও করেছেন সাকিব। এখন শুধু বাকি আনুষ্ঠানিক পত্র চালা-চালি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান এই প্রসঙ্গে নিশ্চিত করেই বলেন সেসব কথা,  ‘আসলে আনুষ্ঠানিক চিঠি দিলেই এ নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা শুধু শুনেছি, তবে এখনও এ নিয়ে চূড়ান্ত কিছু হয়নি।’

সাকিব অবশ্য সীমিত ওভারের ম্যাচগুলো খেলে যেতে চান।  কিন্তু বিপত্তি টেস্ট নিয়ে।  মূলত চাপ কমাতে আপাতত সাদা পোশাকের এই ফরম্যাট থেকে বিরত থাকতে চান তিনি।  ধারণা করা হচ্ছে সেই লক্ষ্যে আগামীকালই এ নিয়ে হয়তো আনুষ্ঠানিকভাবে কিছু জানাবেন। শনিবার ইতোমধ্যে বিসিবি সভাপতি এ নিয়ে তার বাসায় আলোচনাও করেছেন। জানা গেছে, ক্লান্তিজনিত অবসাদ আর নিজেকে উজ্জীবিত করতেই আপাতত টেস্ট খেলতে চাইছেন না তিনি। এই অবস্থায় স্কোয়াড নিয়ে ঝামেলাতেই রয়েছে বিসিবি।  কারণ সোমবার দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করবে বিসিবি।

এমন জটিলতায় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করছেন সাকিব হয়তো মত পাল্টাবেন, ‘আমার মনে হচ্ছে সাকিব আসন্ন সফরে টেস্ট খেলবে। আর সে আনুষ্ঠানিকভাবে কিছু জানালেই আমরা বদলি নিয়ে ভাববো। তাই আপাতত আমাদের মনে হচ্ছে সে টেস্ট দলের একজন সদস্য হয়েই থাকছে।’

সাকিব যদি মত নাই পাল্টান তাহলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর ও ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলবেন না তিনি। সেটা হলে টাইগারদের টেস্ট পারফরম্যান্সে শূন্যতাই তৈরি করবে!-ক্রিকবাজ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম