শ্রীলঙ্কায় তদন্তে নেমেছে আইসিসি

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫২

শ্রীলঙ্কায় তদন্তে নেমেছে আইসিসি শ্রীলঙ্কার গত কিছু দিনের পারফরম্যান্সে সন্দেহের চোখে তাকিয়ে ছিলেন অনেকেই। যাদের মধ্যে ছিলেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক প্রমোদ্য ভিকরমাসিংহে। তিনিই অভিযোগ তুলে বলেছিলেন, ম্যাচ পাতিয়েছেন লঙ্কানরা। সততা নিয়ে প্রশ্ন উঠায় এ নিয়ে তদন্ত করতে শ্রীলঙ্কার কাছে লিখিতভাবে জানিয়েছিলেন ৪০জন শীর্ষ ক্রিকেটার। এই ঘটনার ৪৮ ঘণ্টা যেতে না যেতেই এ নিয়ে তদন্তে নেমে গেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসু।

গত শুক্রবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের সই করা একটি চিঠি তারা পেয়েছে। যাতে রয়েছেন দিনেশ চান্ডিমাল ও উপুল থারাঙ্গার মতো ক্রিকেটার। তারাই এই ভিত্তিহীন অভিযোগ তদন্ত করতে বোর্ডের কাছে আর্জি জানায়।  বোর্ড যদিও এ নিয়ে মন্তব্য করা থেকে বিরত ছিল। কিন্তু তারা ক্রিকেটারদের মনে উদয় হওয়া আতঙ্কের বিষয়টি নিয়ে ভেবে দেখছিল। আর এর মাঝেই আকসু শ্রীলঙ্কা সফরে গেছে তদন্ত করার জন্য।

এ প্রসঙ্গে আইসিসির মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, ‘এই মুহূর্তে শ্রীলঙ্কায় তদন্ত করার জন্য আকসু রয়েছে। সেই লক্ষ্যে অনেকের সঙ্গে কথা হচ্ছে। ’ ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি