বিদেশি লিগে খেলতে নতুন শর্ত জুড়ে দিয়েছে পিসিবি

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০১৭, ১৩:০৫আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৩:০৭

বিদেশি লিগে খেলতে নতুন শর্ত জুড়ে দিয়েছে পিসিবি বিপিএলে নির্ধারিত সময়ে পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া যাবে তো? এমন প্রশ্নবোধক চিহ্নই দাঁড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জুড়ে দেওয়া নতুন শর্তে! বিদেশি লিগে খেলতে এখন থেকে ঘরোয়া লিগে খেলেই এনওসি বা অনাপত্তি পত্র পেতে হবে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের। আর ঘরোয়া সেই লিগ চলবে বিপিএল চলাকালীন সময়েই।

পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ চলবে ৭ থেকে ১৭ নভেম্বর। আর ২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন শর্তঅনুযায়ী হয়ত শুরুর দিকে অনেককেই পাওয়া যাচ্ছে না পাকিস্তান থেকে। এই সময়ে শুধু বিপিএলই নয় দক্ষিণ আফ্রিকায় চলবে গ্লোবাল টি-টোয়েন্টি লিগও। এছাড়া পাকিস্তানের ক্রিকেটাররা এসব লিগে আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়েও আরেক দিক দিয়ে রয়েছে সংশয়। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নভেম্বরের শেষ সপ্তাহেই লাহোরে থাকতে হবে ক্রিকেটারদের। অবশ্য এই সিরিজের সব কিছুই নির্ভর করবে শেষ পর্যন্ত সবুজ সঙ্কেত পাওয়া যাচ্ছে কিনা তার ওপর। কারণ বিশ্ব একাদশের সঙ্গে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলার পরই এ সিরিজ খেলার কথা ছিল।

এই অবস্থায় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের এসব লিগে খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়ের কালো মেঘ। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মাঝে জুনায়েদ খান খেলবেন বিপিএলে। অবশ্য এসব ক্ষেত্রে অবসরে যাওয়া ও কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের ঘরোয়া লিগে খেলার আগে ছেড়ে দিতে রাজি আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদের তালিকায় রয়েছেন আফ্রিদি, মোহাম্মদ সামি, সোহেল তানভির ও মিসবাহ উল হক।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের