২০৩০ বিশ্বকাপ: আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ের যৌথ আয়োজনের পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০১৭, ০৭:১৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ০৭:৫০

যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের পরিকল্পনা করেছে ল্যাটিন আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। বুধবার (৪ অক্টোবর) বুয়েন্স আয়ার্সে এক অনুষ্ঠানে তিন দেশের প্রেসিডেন্ট একসঙ্গে উপস্থিত থেকে এই ঘোষণা দেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের স্বাগতিক দেশ হওয়ার লড়াই শুরুর এখনও ঢের দেরি আছে। তবে আগেভাগেই সেই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে লাতিন আমেরিকার তিন ফুটবল পরাশক্তি। এই আসরের মাধ্যমেই বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ পূরণ হতে যাচ্ছে বলেই এত আগে থেকেই শুরু হয়েছে এই তোড়জোড়।
বুধবার প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরাসিও কার্টেস বলেন, ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করার পরিকল্পনার প্রস্তুতিমূলক প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে নভেম্বরের প্রথম সপ্তাহে।’ তিনি আরও বলেন, অন্য অনেক দেশই এই ঐতিহাসিক বিশ্বকাপের আয়োজক হতে চাইবে। কিন্তু প্রথম বিশ্বকাপের আয়োজক হিসেবে উরুগুয়ে এই আয়োজনের স্বাগতিকতা দাবি করতেই পারে। আমরাও উরুগুয়ের সঙ্গেই আছি।’
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের বিশেষত্ব হলো— এই আসরেই শতবর্ষে পা রাখবে ফুটবল বিশ্বকাপের আয়োজন। ১৯৩০ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ফুটবলের এই বৈশ্বিক মহাযজ্ঞ। সেই যাত্রা শুরু হয়েছিল উরুগুয়েতেই। পরে ১৯৭৮ সালে বিশ্বকাপ ফুটবলের স্বাগতিকতায় ছিল আর্জেন্টিনা। তবে প্যারাগুয়ে এখনও কোনও বিশ্বকাপ আয়োজন করেনি।
প্রথম বিশ্বকাপের আয়োজন উগুরুয়ে সে বছর চ্যাম্পিয়নও হয়েছিল। পরে ১৯৫০ সালেও তারা জিতে নিয়েছিল বিশ্বসেরার খেতাব। দিনে দিনে উরুগুয়ে সেই জৌলুস হারিয়েছে। অন্যদিকে, ১৯৭৮ ও ১৯৮৬তে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনাও শিরোপা-খরায় ভুগছে তিন দশক হলো। আবার, প্যারাগুয়ে সবসময়ই শক্তিশালী দলের মর্যাদা পেয়ে এলেও সেরাদের সেরার কাতারে ছিল না কখনই। লাতিনের এই তিন দেশের ফুটবল ক্রেজ নিয়ে প্রশ্ন না থাকলেও এককভাবে বিশ্বকাপের আয়োজনের অবস্থায় নেই কোনও দেশই। সে কারণেই তিন দেশ যৌথভাবে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে।
এর আগে, ইউরোপের ফুটবল অ্যাসোসিয়েশন ইউয়েফা বলেছিল, ফুটবল বিশ্বকাপের শতবর্ষের আয়োজনটি ইউরোপে হওয়া উচিত বলেই তারা মনে করে।
লাতিনের তিন দেশ ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজন নিয়ে পরিকল্পনা করতে শুরু করলেও এখনও ২০২৬ সালের বিশ্বকাপের আয়োজন দেশই নির্ধারিত হয়নি। ওই আসর যৌথভাবে আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী মরক্কো। আর এর আগের দুই বিশ্বকাপ ২০২২ সালে অনুষ্ঠিত হবে কাতারে, ২০১৮ সালে রাশিয়ায়।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক