‘ফুটবল মেসির কাছে ঋণী’

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৭, ১১:০২আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১১:৩১

‘ফুটবল মেসির কাছে ঋণী’

হ্যাটট্রিক করে একাই আর্জেন্টিনাকে রাশিয়া বিশ্বকাপে নিয়ে গেছেন জাদুকর লিওনেল মেসি। আসলেই তো ফুটবল জাদুকর তিনি। খাদের কিনারে থাকা আর্জেন্টাইনদের মাঝে ফিরিয়েছেন প্রাণ। সেই মেসির কাছে পুরো ফুটবল বিশ্বকে ‘ঋণী’ বলে মনে করেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর মেসিকে এভাবেই স্তুতিতে ভাসিয়েছেন কোচ, ‘আমি ছেলেদের বলেছি- বিশ্বকাপের জন্য মেসি আর্জেন্টিনার কাছে ঋণী না। তবে ফুটবল ‘বিশ্বকাপের’ জন্য তার কাছে ঋণী।’তিনি আরও যোগ করেন, ‘ভাগ্যক্রমে বিশ্বের সেরা ফুটবলারের জাতীয়তা কিন্তু আর্জেন্টাইন।’

বাছাই পর্বে ষষ্ঠ স্থানে থেকে দিন শুরু করেছিল আর্জেন্টিনা। ড্র করলে বাদ আর জিতলেও সরাসরি নিশ্চিত নয় বিশ্বকাপ। এমন লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মেসি ছাড়া যে বিশ্বকাপ কল্পনা করা যায় না সে কথাই ফুটে উঠেছে কোচের কণ্ঠে, ‘বিশ্বকাপের কথা মেসিকে ছাড়া কল্পনা করা যায় না। আমাদের সেই কথা মাথায় রেখেই খেলতে হয়েছে। আজকের এই ম্যাচ আমাদের ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করে ফেলেছে।’   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম