ভারত সফরেও অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল!

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৭, ১৪:১০আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৪:২০

অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা। যে হার মেনে নিতে পারেননি ভারতীয় কিছু উগ্র ভক্ত! গুয়াহাটিতে ম্যাচ শেষে  টিম হোটেলে যাওয়ার পথে অস্ট্রেলিয়ার বাসে পাথর জাতীয় কিছু ছুড়ে মারার ঘটনা ঘটেছে। তাতে অবশ্য কেউ হতাহত হননি। কিন্তু ঢিল ছুড়ে মারার আকস্মিক ঘটনা আতঙ্ক ছড়িয়েছে স্টিভেন স্মিথদের মাঝে।

ঘটনার পর ছবিসহ টুইট করে সে খবর জানান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ, ‘ভয়ঙ্কর ঘটনা। টিম বাসের জানালায় পাথর ছুড়ে মারা হয়েছে।’ ছবিতে স্পষ্ট দেখা যায় বাসের কাচ ঢিলের ঘটনায় হয়েছে চুরমার। যদিও ভারত সফরে এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

অবশ্য এর আগে বাংলাদেশ সফরেও ঘটেছে এমন ঘটনা। গত মাসে দ্বিতীয় টেস্ট খেলার সময় চট্টগ্রামে একইভাবে পাথর জাতীয় কিছু ছুড়ে মারা হয়েছিল অসি টিম বাসে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি