প্রস্তুতি ম্যাচের সাফল্যে অনুপ্রাণিত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ১১:০০আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৬:২৯

প্রস্তুতি ম্যাচের সাফল্যে অনুপ্রাণিত বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭-০ গোলে হার, ভারতের বিপক্ষে পরের ম্যাচেও হারের ব্যবধান একই। এশিয়া কাপের দুই ম্যাচে ১৪ গোল হজম করা বাংলাদেশের সামনে এবার জাপান। বিশ্ব হকি র‌্যাংকিংয়ে জাপানের চেয়ে ১৭ ধাপ পিছিয়ে থাকলেও স্বাগতিকরা যথেষ্ট আশাবাদী। প্রস্তুতি ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলের জয় অনুপ্রেরণা জোগাচ্ছে বাংলাদেশকে।

আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভালো খেলার লক্ষ্য কোচ মাহবুব হারুনের কণ্ঠে, ‘ভারত-পাকিস্তান ম্যাচে মানসিকভাবে দল পিছিয়ে ছিল। আশা করি, জাপানের বিপক্ষে তেমন হবে না, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবে ছেলেরা। জাপান ভালো দল, পাকিস্তানের বিপক্ষে তারা ভালোও খেলেছে। আশা করি, গত দুই ম্যাচের ভুলগুলো শুধরে আমরা ভালো খেলতে পারবো।’

গ্রুপে ভারত ও পাকিস্তানের মতো দুই শক্তিশালী দল থাকায় সেমিফাইনাল নিয়ে চিন্তাই করেনি বাংলাদেশ। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই স্বাগতিকদের চোখ ছিল স্থান নির্ধারণী ম্যাচে। বিষয়টি মনে করিয়ে দিয়ে কোচের মন্তব্য, ‘আমি শুরু থেকেই বলে আসছি, আমরা গ্রুপ ম্যাচ নিয়ে চিন্তা করছি না। স্থান নির্ধারণী ম্যাচের দিকে তাকিয়ে আছি আমরা।’

বাংলাদেশ দলের ডিফেন্ডার ও পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলামের মনে আশা জাগিয়েছে জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সাফল্য। তিনি বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচে জয় আমাদের মানসিকভাবে এগিয়ে রাখবে। ভারত-পাকিস্তান ম্যাচে যে ভুলগুলো করেছিলাম, সেগুলো জাপানের বিপক্ষে না করার চেষ্টা করবো। ভারত আর পাকিস্তান অনেক কঠিন দল। ওদের ডি বক্সে আমরা মাত্র তিন-চারটা আক্রমণ করতে পেরেছি। আশা করি, জাপানের বিপক্ষে আমরা বেশ কয়েকটি পেনাল্টি কর্নার পাবো। আমাদের লক্ষ্য ভালো খেলা। নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছুই হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান