এই মাসে আজীবনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বার্সেলোনা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। লিওনেল মেসির ব্যাপারে অবশ্য সিদ্ধান্ত ছিল নতুন চুক্তির। আগামী চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন কাতালান ক্লাবটিতে। ক্লাবটি নতুন করে জানিয়ে দিল, ক্লাবটি আজীবনের জন্য রেখে দিতে চায় আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে।
নতুন চুক্তির জন্য মেসি রাজি হয়েছিলেন গত জুলাইয়ে। কিন্তু এখনও চুক্তির শর্তগুলোতে সই করার ফুরসত মেলেনি। বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমিউ অবশ্য জানিয়ে দিয়েছেন সব কিছুই প্রস্তুত আছে মেসির জন্য। মেসির বাবা ও তার প্রতিনিধি মেসির জন্য চুক্তি সই করলেও নতুন ধাপের জন্য শুধু বাকি আনুষ্ঠানিকতা।
এ প্রসঙ্গে বার্সেলোনা সিইও ওসকার গ্রাউ জানিয়েছেন, ‘জুনে মেসির চার বছরের চুক্তি সই হয়েছে। তবে ওকে আজীবনের জন্য বেঁধে রাখতে চায় বার্সেলোনা।’ তাকে আজীবনের জন্য রেখে দেওয়ার কারণও আছে বার্সার। আর সেটা হলো, ‘লিও এখানে ছোট থাকতেই বার্সায় রয়েছে। তাকে রাখার বিষয়টা সামনে আসার কারণ সে একজন আইকন।’








