লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি-ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০১৭, ১১:২৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১১:৩১

লিগ কাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। লিগ কাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ওলভসকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে তারা।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। তাতেও গোলের দেখা পায়নি কোনও দল। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে গেলে ম্যানসিটির ত্রাতা ছিলেন ক্লদিও ব্রাভো। তিন তিনটি সেভ করে দলের জয়কে নিশ্চিত করেন এই গোলরক্ষক। আর স্পট কিকের চারটিতেই গোল পায় সিটি।

একইভাবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। সোয়ানসি সিটিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ।

কোয়ার্টার ফাইনালে গেছে আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে গেছে আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনাল। নরউইচ সিটিকে ২-১ গোলে হারিয়েছে গানাররা।  তবে শুরুতে শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল আর্সেনাল। ৩৪ মিনিটে একটি গোল করে এগিয়ে যায় নরইউচ। দীর্ঘক্ষণ সমতায় ফেরার সুযোগ না পেলেও শেষ দিকে ৮৫ মিনিটে এডওয়ার্ড এনকেতিয়ার গোলে সতায় ফেরে আর্সেনাল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে খেলা গড়ালে সেখানেই জয় নিশ্চিত করেন এডওয়ার্ড।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম