এককে নতুন চ্যাম্পিয়ন জাভেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৭, ১৫:৩২আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৫:৩৮

 এককে নতুন চ্যাম্পিয়ন জাভেদ। (ছবি- তানজিম আহমেদ) জাতীয় টেবিল টেনিসে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন সোনম সুলতানা সোমা। যদিও পুরুষদের এককে রয়েছে চমক। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন আনসার ও ভিডিপির জাভেদ আহমেদ।

অভিজ্ঞ মাহবুব বিল্লাস ও মানস চৌধুরী ছিলেন পুরুষদের এককে ফেভারিট। তবে ফাইনালের আগে বাদ পড়ে যান এই দুই তারকা। তাদের দুজনকে টপকেই চ্যাম্পিয়ন হন জাভেদ। পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ স্টেডিয়ামে এককের ফাইনালে জাভেদ ৪-২ সেটে হারিয়েছেন সেনাবাহিনীর রকিকে।

সোমবার রাতে ফাইনাল জিতে জাভেদ বাংলা ট্রিবিউনকে জানালেন নিজের অনুভূতির কথা, ‘প্রস্তুতি ভালো ছিল। সেমিফাইনালে মাহবুব ভাইকে হারানোর পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। ফাইনালও শেষপর্যন্ত জয় করা হল। তাই প্রথমবার জাতীয় আসরের সেরা হয়ে বেশ ভালো লাগছে।’

এই জয়ে এখানেই থেমে থাকতে চান না জাভেদ। তার লক্ষ্য আরও এগিয়ে যাওয়ার, ‘এখন আমাকে শিরোপা ধরে রাখতে হবে। এরজন্য সামনের আসরগুলোতে আরও পরিশ্রম করতে হবে। এর কোনও বিকল্প নেই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম