মনোবল হারাতে নারাজ ভালভারদে

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০১৭, ১০:৪৭আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৫:৫৬

মনোবল হারাতে নারাজ ভালভারদে চ্যাম্পিয়নস লিগের শুরুতেই নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি বার্সেলোনা। তাদের গোলশূন্য ড্রতে আটকে দিয়েছে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। তাতেও অবশ্য মনোবল হারাতে নারাজ বার্সা কোচ এরনেস্তো ভালভারদে। তার মতে এক ধাপ এগিয়েছে কাতালানরা। যদিও তা প্রত্যাশা মতো হয়নি, ‘আমরা কিন্তু একধাপ এগিয়েছি। যদিও যেভাবে চেয়েছি, সেভাবে হয়নি।’

এমনই এক ম্যাচ খেলেছে বার্সা, যাতে ছিল সুযোগ হাতছাড়া করার মিছিল। গ্রিক ক্লাবটির রক্ষণ ভাঙতেই পারেনি ভালভারদের শিষ্যরা। তাতে অবশ্য প্রতিপক্ষের কৃতিত্ব দেখছেন বার্সা কোচ, ‘বল দখলে গিয়ে বার কয়েক ওদের আক্রমণের চেষ্টা করেছি। তবে ওরা কিন্তু রক্ষণে দুর্দান্ত ছিল। আমরা এই ম্যাচেই কোয়ালিফাই করতে চেয়েছিলাম। কিন্তু তা হয়নি।’

গ্রিক ক্লাবটির ডিফেন্ডারদের পারফরম্যান্স ছিল এক কথায় অসাধারণ।  তাদের গোলরক্ষক সিলভিও প্রোতো তিনটি নিশ্চিত গোল ঠেকিয়েছেন।  প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে না পারায় সব কিছু মেনে নিলেন এভাবেই, ‘প্রতিপক্ষ এমনভাবেই বাধ্য করে যাতে আক্রমণের তীব্রতা বাড়াতে হয়। এর ফলে ছেলেদের মাঝে ক্লান্তিটা ভর করে। ফুটবলে সবচেয়ে কঠিন কাজটি হলো আঁটসাঁট রক্ষণ ভাঙা।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম