দুটি প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেলেন ফিন-মঈন

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০১৭, ২২:২৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ২২:৩৫

অ্যাশেজের আগে ধাক্কা খেলো ইংল্যান্ডের প্রস্তুতি। অ্যাশেজের আগে ধাক্কা খেলো ইংল্যান্ডের প্রস্তুতি। দুই তারকা পেসার স্টিভেন ফিন ও অলরাউন্ডার মঈন আলী চোট পেয়েছিলেন।  সেই চোটে তাদের খেলা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। অবশেষে হলোও তাই। শুরুর দিকের দুই প্রস্তুতি ম্যাচে খেলা হবে না তাদের । ওয়েস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৮ নভেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। আর সেখানেই খেলছেন না ইংলিশ এই দুই তারকা।

ফিন অবশ্য চোটটা পেয়েছিলেন পার্থের নেট অনুশীলনে। মঈন পুরোনো সাইড স্ট্রেইনের চোটেই পড়েছেন। আর তাতেই স্ক্যান করাতে বাধ্য হয় ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তারপরেই তাদের না খেলানোর সিদ্ধান্ত আসে। তবে আশা করা হচ্ছে অন্তত একটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন দুই তারকা। চারদিনের এই প্রস্তুতি ম্যাচ শুরু হবে আগামী ১৫ নভেম্বর।

দুই তারকার মাঝে মঈন মনে করছেন তার চোটের যা অবস্থা তাতেও খেলতে পারবেন। কিন্তু দল ঝুঁকি নিতে চাইছে না বলে তাকে বিশ্রামে রাখছে ম্যানেজমেন্ট। উল্টো দিকে ফিনের ইনজুরি নিয়ে শঙ্কা রয়েই গেছে। তাকে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখার পরই একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ নিয়ে চূড়ান্ত কোনও কিছু জানায়নি ইংল্যান্ড। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম