জাপানের বিপক্ষে ছিটকে গেলেন কৌতিনিয়ো

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০১৭, ১২:০৮আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১২:১৩

পেশিতে চোট পেয়েছেন কৌতিনিয়ো। জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে ব্রাজিল। তার আগেই চোট নিয়ে ছিটকে গেলেন দলটির মিডফিল্ডার ফিলিপ কৌতিনিয়ো। পেশির চোটই তাকে ছিটকে দিয়েছে আসন্ন ম্যাচ থেকে। তবে আশা করা হচ্ছে এই ম্যাচের চারদিন পর ইংল্যান্ডের বিপক্ষে ঠিকই ফিরতে পারবেন লিভাপুলের এই তারকা।

চোটের কারণে লিভারপুলের তিনটি ম্যাচে খেলতে পারেননি কৌতিনিয়ো।  তারপরেও প্রীতি ম্যাচ খেলতে জাতীয় দলের হয়ে খেলতে যোগ দিয়েছেন।  তাকে নিয়ে শঙ্কা কেটে যায়নি বলেই জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লেসমার, ‘কৌতিনিয়ো বাম উরুর পেশিতে চোট পেয়েছে। আশার বিষয় হলো সে প্রায় সুস্থ হয়ে উঠেছে। যদিও পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি। সে পুনর্বাসন প্রক্রিয়ার শেষটুকু দলের সঙ্গে করতে চাইছে।’

এই অবস্থায় কৌতিনিয়োর খেলার সম্ভাবনা কতটুকু? এমন প্রশ্নে তার উত্তর, ‘জাপানের বিপক্ষে ওর খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে ইংল্যান্ডের বিপক্ষে সে যাতে খেলতে পারে সেজন্য কাজ করছি। পরে সে যদি জাপানের বিপক্ষে খেলতে পারে, তাহলেও কয়েক মিনিটের জন্য সে মাঠে নামবে।’

র‌্যাংকিংয়ে ৪০ নম্বরে থাকা জাপান দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আগামী ১০ নভেম্বর।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম