চতুর্থ সন্তানের বাবা রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০১৭, ১২:০২আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৪:৩৯

টুইটারে বাবা হওয়ার খবর ছবিসহ পোস্ট করেন রোনালদো চতুর্থ সন্তানের বাবা হওয়ার খবরটি আগেই জানিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে নামটাও ঠিক করে রেখেছিলেন আলানা মার্তিনা। সেই কন্যা সন্তান আলোর মুখ দেখলো রবিবার। টুইটারে নিজের কন্যা সন্তান জন্মানোর খবরটি জানিয়েছেন পর্তুগিজ তারকা। ছবিসহ পোস্ট দিয়ে রোনালদো লিখেছেন, ‘কিছুক্ষণ আগেই জন্মেছে আলানা মার্তিনা। সন্তান ও মা দুজনেই সুস্থ আছে। সত্যিই আমরা সবাই দারুণ আনন্দিত।’

রোনালদোর প্রথম সন্তান ক্রিস্তিয়ানো জুনিয়রের বয়স এখন ৭।  এখন তিনি চার সন্তানের বাবা। গত জুনে যমজ সন্তান হিসেবে তার ঘর আলোকিত করেছে মাতেও ও ইভা। প্রথম দুই ছেলে ও এক মেয়ের মায়ের পরিচয় গোপন রাখলেও বান্ধবী হোর্হিনা রদ্রিগেসের গর্ভে রোনালদোর চতুর্থ সন্তানের বিষয়টি আর গোপন করেননি। গত বছরই দুজনের সম্পর্কের কথা জনসম্মুখে জানান দেন রিয়ালের এই প্রাণভোমরা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক