হোঁচট খেয়ে শুরু খুলনা টাইটানসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৭, ১৩:২১আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৩:২৩

হোঁচট খেয়ে শুরু খুলনা টাইটানসের ঢাকার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে খুলনা টাইটানস। শুরুটা দেখে শুনে শুরু করেছিলেন দুই ওপেনার মাইকেল ক্লিঙ্গার ও নাজমুল হোসেন। মেরে খেলতে শুরু করেছিলেন ক্লিঙ্গার। কিন্তু চতুর্থ ওভারে সাকিবের বলে ক্রস ব্যাটে খেলতে গিয়েই তালুবন্দী হয়ে ফেরেন দলীয় ২২ রানে। দুটি চার মেরে ১০ রানে ফেরেন ক্লিঙ্গার। এরপর থিতু হতে পারেননি নতুন নামা ধীমান ঘোষ। আবু হায়দার রনির বলে ক্যাচ হয়ে ফেরেন মাত্র ২ রানে। খুলনার সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ২৯ রান। ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত (১৬) ও রাইলি রোসো (০)।

এবারের বিপিএলে খুলনা টাইটানসের শুরুটা ভালো হয়নি। সিলেটে প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হার মেনেছিল তারা। আর সেই ঢাকার বিপক্ষেই মিরপুরে প্রতিশোধের মিশনে নেমেছে খুলনা টাইটানস। টস হেরে ব্যাটিংয়ে নামে মাহমুদউল্লাহ রিয়াদের দল। গত ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছিল খুলনাকে।

টানা দুই ম্যাচে জয় পেলেও আজকের ম্যাচে দুটি পরিবর্তন এনেছে খুলনা। চ্যাডউইক ওয়ালটন ও মোশাররফ হোসেনের জায়গা দলে স্থান পেয়েছেন আকিলা ধনঞ্জয় ও উইকেটরক্ষক ধীমান ঘোষ।

ঢাকার দলে আজকের ম্যাচে বাদ পড়েছেন মোহাম্মদ শহীদ। বাড়তি ব্যাটসম্যানকে সুযোগ দিতে স্থান পেয়েছেন নাদীফ চৌধুরী।

খুলনা টাইটানস: নাজমুল হোসেন শান্ত, আকিলা ধনঞ্জয়, মাইকেল ক্লিঙ্গার, রাইলি রোসো, মাহমুদউল্লাহ (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, জোফরা আর্চার, আরিফুল হক, ধীমান ঘোষ, শফিউল ইসলাম ও আবু জায়েদ।

ঢাকা ডায়নামাইটস: এভিন লুইস, শহীদ আফ্রিদি, ক্যামেরন ডেলপোর্ট, সাকিব আল হাসান, নাদিফ চৌধুরী, মোসাদ্দেক হোসেন, জহুরুল ইসলাম, কিয়েরন পোলার্ড, সুনিল নারিন, আবু হায়দার

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম