নাগপুরে বল টেম্পারিং করায় শানাকার শাস্তি

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০১৭, ১২:১৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১২:৩৮

প্রথম ইনিংসে একটি উইকেট নিয়েছেন শানাকা। নাগপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মারাত্মক অপরাধের শাস্তি পেলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা! বল টেম্পারিংয়ের দায়ে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে এই লঙ্কান ক্রিকেটারকে। একই সঙ্গে তার আচরণবিধিতে যোগ হয়েছে আরও তিনটি ডিমেরিট পয়েন্ট।

টেলিভিশনে শানাকার এই কাণ্ড দেখার পর এমন সিদ্ধান্তের কথা বিবৃতিতে জানায় আইসিসি। সেখানে দেখা গেছে বলের সিমের কাছাকাছি একই জায়গা বার বার ব্যবহার করছিলেন তিনি। এমন অভিযোগ আনার পর অবশ্য শানাকা নিজেও এর বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ করেননি।

শনিবার ৫০তম ওভারে এমন ঘটনা ঘটার পর আম্পায়ার জোয়েল উইলসন, রিচার্ড ক্যাটেলবোরো, নাইজেল লং ও শামসুদ্দীন ম্যাচ রেফারির কাছে বিষয়টি নজরে আনেন। ম্যাচ রেফারি বুন ম্যাচ শেষের পর এই শাস্তির কথা জানান। তার বিরুদ্ধে আইসিসির ২.২.৯ ধারা অনুযায়ী বলের আকার পরিবর্তনের অভিযোগ আনা হয়।

ক্যারিয়ারের শুরুর সময় বলেই শানাকাকে এভাবে সতর্ক করেছেন বুন। তিনি জানিয়েছেন, ‘ক্যারিয়ারের শুরু বলেই এ শাস্তি তাকে আরও সতর্ক করে তুলবে। যাতে ভবিষ্যতে বলের আকার ঠিকঠাকভাবে বজায় থাকে।’

শানাকা তিনটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় নিষেধাজ্ঞার ভয়টা থাকছেই। আগামী ২৪ মাসে আরও পয়েন্ট পেলে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হতে পারেন লঙ্কান এই ক্রিকেটার।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি