হেলমেটে বল লাগলেই সতর্ক থাকার নির্দেশ আইসিসির

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৪:৪০

সুইপ শটে হেলমেটের গ্রিলে আঘাত পান সামারাবিক্রমা ফিলিপ হিউজের মৃত্যুর পরই সতর্ক পদক্ষেপ নিয়েছে আইসিসি। মাথায় বা হেলমেটে বলের আঘাত লাগলে তাৎক্ষণিকভাবে আম্পায়ারদের তৎপর থাকার নির্দেশনা দিয়ে রেখেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্টে দেখা গেছে তেমনটাই। প্রথম দিন মুরালি বিজয়ের সুইপ শটে বল গিয়ে লাগে শর্ট লেগে থাকা সাদিরা সামারাবিক্রমার হেলমেট গ্রিলে। ওই মুহূর্তে লঙ্কান এই ক্রিকেটার সুস্থ থাকলেও পরের ওভারে আম্পায়ার নাইজেল লং গিয়ে কথা বলেন সামারাবিক্রমার সঙ্গে। তাৎক্ষণিকভাবে ফিল্ডে থাকা লঙ্কান ফিজিওকে ডেকে পাঠান তখন। তার সঙ্গে দীর্ঘ আলাপ শেষে সামারাবিক্রমাকে মাঠের বাইরে থাকার নির্দেশ দেন লং।  

এমনটি করার পেছনে নির্দেশ ছিল আইসিসির- আইসিসির এক মুখপাত্র এ প্রসঙ্গে জানান, ‘আম্পায়ারদের নির্দেশ দেওয়া হয়েছে, এরকম সময় যাতে তারা সতর্ক থাকেন। একই সঙ্গে ভেন্যুতে থাকা চিকিৎসকদের সঙ্গে আলাপ করার কথাও বলা হয়েছে। আইসিসির পক্ষ থেকে আন্তর্জাতিক ম্যাচে ভেন্যুতে চিকিৎসা সুবিধা রাখার কথাও বলা হয়েছে।’

আইসিসির এমন পদক্ষেপের পেছনে কাজ করেছে অস্ট্রেলীয় ব্যাটসম্যান ফিলিপ হিউজের মর্মান্তিক মৃত্যু। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শন অ্যাবটের বাউন্সারে আঘাত পাওয়ার তিনদিন পর মারা যান এই ক্রিকেটার। যেই মৃত্যু নাড়িয়ে দিয়েছিল পুরো ক্রিকেট বিশ্বকে। এরপর থেকেই হেলমেটে বাড়তি সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়। তারপরেও আচমকা ঘটনায় সদা প্রস্তুত থাকতে সতর্ক পদক্ষেপ নিয়েছে আইসিসি। সেই সতর্ক পদেক্ষেপেই দিনের বাকি অংশ সামারাবিক্রমাকে বিশ্রামে রাখার নির্দেশ দেন চিকিৎসকরা।  সিটি স্ক্যান শেষে তার মাঝে সেই আঘাতের রেশ থাকায় এমনটি করা হয়।  তবে তৃতীয় দিন তার খেলতে কোনও বাধা নেই।- ক্রিকবাজ।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের