জিতেই চলেছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৭, ১০:৫৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১১:২২

টানা ১৬ ম্যাচ জিতলো ম্যানসিটি থামানোই যাচ্ছে না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে। টটেনহ্যামকে ৪-১ গোলে হারিয়ে টানা ১৬ ম্যাচ জিতলো প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা পেপ গার্দিওলার শিষ্যরা। এই জয়ে ১৪ পয়েন্ট ব্যবধান রেখে শীর্ষে রয়েছে ম্যানসিটি।

এদিন শুরু থেকে আগ্রাসী ছিল সিটি। ১৪ মিনিটে প্রথম গোলের স্বাদ পাইয়ে দেন গুনদোগান। এই অর্ধে আর সেভাবে জ্বলে উঠতে পারেনি সিটি। তবে তারা দ্বিতীয়ার্ধেই মূল খেলাটা জমিয়ে রাখে। ৭০ মিনিটে ডি ব্রুইন ৮০ ও ৯০ মিনিটে জোড়া গোল করেন স্টারলিং। এরপর অবশ্য অতিরিক্ত সময়ে একটি গোল শোধ করে টটেনহ্যাম।

যেভাবে ম্যানসিটি জিতে চলেছে তাতে ১০০ পয়েন্ট পেয়ে শিরোপার স্বপ্ন দেখতেই পারে তারা। তাহলে প্রিমিয়ার লিগ ইতিহাসে অনন্য রেকর্ড গড়বে গার্দিওলার শিষ্যরা!

অপর ম্যাচে জয় পেয়েছে চেলসিও। সাউথ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে ব্লুজরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি গোলই আসে আলোনসোর পা থেকে। এরমধ্য দিয়ে গত ১০ ম্যাচে অষ্টম জয়ের দেখা পেলো চেলসি।

ওজিলের গোলে জয় পেয়েছে আর্সেনাল এদিকে জয় পেয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনাল। নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়েছে তারা। ২৩ মিনিটে একমাত্র গোলটি করেন মেসুত ওজিল।

এই জয়ে ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চেলসি। এর আগে রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম