নেইমারের জোড়া গোলে জিতলো পিএসজি

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৭, ১১:৫০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১২:১০

এই মৌসুমে ২৪ খেলায় ১৭টি গোল করেছেন নেইমার নেইমারের জোড়া গোলে লিগ ওয়ানে রেনকে ৪-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। একভাবে প্রত্যাবর্তনের ম্যাচ ছিল নেইমারের। আর ফিরে আগুনে ফর্মে দলকে জেতালেন ব্রাজিলীয় এই ফরোয়ার্ড।

নিষিদ্ধ হওয়ায় গত সপ্তাহে খেলতে পারেননি লিলের বিপক্ষে। এছাড়া খেলতে পারেননি লিগ কাপেও। অবশেষে ফিরে খেলার চার মিনিটেই দলকে এগিয়ে নেন। পরের গোলটি অবশ্য এমবাপেকে বানিয়ে দেন ১৭ মিনিটে।

দ্বিতীয়ার্ধে ফিরে পাল্টা গোল শোধ করে রেন। ৫৩ মিনিটে মুবেলের গোলে স্কোর ২-১ করে তারা। তাতেও লাভ হয়নি। ৭৫ মিনিটে কাভানি ও এক মিনিট পর আবার নেইমার গোল করলে স্কোর দাঁড়ায় ৪-১। কাভানির গোলটিও অবশ্য বানিয়ে দিয়েছেন নেইমার।

খেলায় উত্তেজনা ছিল ভালোই। যার রেশ ছিল বলে দু’দলেরই একজন করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন।

এই জয়ে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো পিএসজি। ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকলো রেন। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম