রিয়ালেই অবসর নিতে চান রোনালদো, তবে…

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৭, ১২:৫৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:০৫

ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলেন রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে সাফল্যে ভরা একটা বছর কাটাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। গতকাল ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে তারই প্রমাণ দিয়েছেন পর্তুগিজ তারকা। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওকে ১-০ গোলে হারানোর ম্যাচে একমাত্র গোলটি করেছেন রিয়ালের এই তারকা। রিয়ালের এই প্রাণভোমরাই জানালেন ক্যারিয়ারটা এই মাদ্রিদে শেষ করতে চান। তবে সেই সিদ্ধান্ত তার ওপর নির্ভর করছে না! তাহলে? রোনালদোর উত্তর, ‘অবশ্যই এটা সম্ভব। আমি মাদ্রিদেই অবসর নিতে চাই। তবে সব কিছু আমার ওপর নির্ভর করে না। আমার ওপর শুধু মাঠে কী করছি, সেসবই নির্ভর করে।’

ক্লাব কর্তৃপক্ষ কী চায় তার দিকেই ইঙ্গিত করেছেন রোনালদো। সেই সঙ্গে নির্ভর করছে তার সঙ্গে জড়িয়ে থাকা বিষয়গুলো। তবে মাদ্রিদের হয়ে তার পারফরম্যান্স যে কারো থেকে যে অনন্য সেটা প্রমাণ করে দেয় এসব পরিসংখ্যান- এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার রোনালদো। ৪১৪ ম্যাচে গোল করেছেন ৪২০টি। একই সঙ্গে তার কারণে এক ক্যালেন্ডার ইয়ারে এই প্রথমবার ৫টি শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। যা ঘটেনি আগে। তাই আবেগটা একটু বেশি রোনালদোর, ‘আমি সত্যিই দারুণ আনন্দিত, কারণ যে শিরোপা জিততে চেয়েছি সেটা জিতেছি। মাদ্রিদ কখনও এক বছরে ৫টি শিরোপা জেতেনি।’

রোনালদো নিজে নন সব সময় কথা বলেন পারফরম্যান্স দিয়ে। সেটাই আরেকবার আঙুল দিয়ে দেখালেন তিনি, ‘এটা জেনে ভালো লাগছে যে ক্লাব বিশ্বকাপে আমি সর্বোচ্চ স্কোরার। আসলে আমি মাঠেই উত্তরটা দেই। আমার আসল কাজ এটাই। আমি সেরাটা দেওয়ার চেষ্টা করি আর লোকজন আমার ফুটবল উপভোগ করে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম