অ্যাশেজ জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৭, ১৪:১০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৪২

দ্বিতীয় ইনিংসে সবচেয়ে সফল ছিলেন জশ হ্যাজলউড। প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ক্রিস ওকস। এই উইকেট পতনের মধ্য দিয়ে ভস্মাধারটা উদ্ধার করে নিয়েছে অস্ট্রেলিয়া। ইলেক্ট্রনিক বোর্ডে স্পষ্ট করেই লেখা উঠলো- অস্ট্রেলিয়া উদ্ধার করে নিয়েছে ভস্মাধার। তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে এক ইনিংস আর ৪১ রানে হারিয়ে একেক জনকে জড়িয়ে ধরে উল্লাস করতে আর ভুল করেননি স্টিভেন স্মিথরা।  যেই স্মিথরা উপমহাদেশ থেকে কিছুদিন আগে নিয়ে গেছেন হারের দুঃসহস্মৃতি!

অথচ ২০১৫ সালে এই ইংল্যান্ডই ভস্মাধারটা কেড়ে নিয়েছিল অসিদের কাছ থেকে। ৫ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জিতে নেওয়ায় আগেই নিশ্চিত হয়ে গেলো ঐতিহাসিক ভস্মাধার। অথচ কালকের ঝড়ো আবহাওয়ায় ভিন্ন কিছুর আভাস মিলছিল। তাই শুরু হয়েছিল জল্পনা-কল্পনা, শেষ দিনে জয় পাবে তো স্মিথরা?

বৃষ্টি এদিনও ভাগ্য নিয়ন্ত্রকের ভূমিকায় নেমেছিল। তবে বৃষ্টি থেমে গেলেও বিতর্কিতভাবে প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় খেলা। পিচের বাজে অবস্থায় ব্যাট করা কঠিনই ছিল এদিন।  ৭০ ওভারের মতো টিকে থাকতে হতো ইংলিশদের। কিন্তু তা আর করতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২১৮ রানে। ডেভিড মালান চেষ্টা করেছিলেন দাঁড়াতে। ৫৪ রানও করেছিলেন। কিন্তু জশ হ্যাজলউডের বলে থিতু হতে পারেননি। পেইনকে ক্যাচ দিয়ে ফেরেন ৫৪ রানে। তার বিদায়ের পর প্রতিরোধের দেয়াল আর বেশিক্ষণ টেকেনি। চা বিরতির আগেই অলআউট হয়ে যায় সফরকারীরা।

এই ইনিংসে সবচেয়ে সফল ছিলেন জশ হ্যাজলউড। ৪৮ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। দুটি করে নিয়েছেন প্যাট কামিন্স ও নাথান লায়ন। আর স্টার্ক নিয়েছেন একবিংশ শতাব্দীর সেরা ডেলিভারিতে সাজঘরে ফেরানো ভিন্সের উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম