লিগ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল অপরদিকে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে জিতেছে ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত সময়েও ব্যবধানে হেরফের না হলে খেলা গড়ায় শুটআউটে। সেখানে লেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ম্যানসিটি।
প্রথমার্ধের ২৬ মিনিটে বারনারদো সিলভার গোলে এগিয়ে গিয়েছিল ম্যানসিটি। পরে অগ্রগামিতা আর ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়েই ঘটে অঘটন। ভার্ডির গোলে সমতায় ফেরে লেস্টার।
তবে পেনাল্টি শুট আউটে খেলা গড়ালে সেখানে সিটির কাছে আর পেরে উঠেনি লেস্টার। এই জয়ের মধ্য দিয়ে ঘরোয়া মৌসুমে এখনও অপরাজিত থাকলো পেপ গার্দিওলার শিষ্যরা।
অপর দিকে ওয়েস্ট হ্যামের জালে একটি মাত্র গোল করেন ওয়েলব্যাক। ৪২ মিনিটে দলের জয় নির্ধারক গোলটি করেন তিনি।
এর মধ্য দিয়ে ২০১১ সালের পর ফাইনালে পৌঁছালো আর্সেনাল। সবশেষ তারা এর শিরোপা জিতেছিল ১৯৯৩ সালে। দুই লেগের সেমি অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারি।








