হতাশা নিয়ে বছর শেষ করলো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে সাউদাম্পটনের সঙ্গে গোল শূন্য ড্র করেছে হোসে মরিনহোর দল।
ম্যাচে হতাশার আরও একটি খবরে যোগ দেন স্ট্রাইকার রোমেল লুকাকু। প্রথমার্ধের ১৪ মিনিটেই মাথায় চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তবে এর আগে এই স্ট্রাইকারের মাধ্যমে একটি সুযোগ পেয়েছিল ম্যানইউ। যদিও বারের উপর দিয়ে সেটি চলে যায়।
পুরো ম্যাচে ভাগ্যদেবী হয়তো সহায় ছিল না। ম্যানইউ তারকা পল পগবাও জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইডের ফাঁদে পড়লে বাতিল হয় এই চেষ্টাও।
ম্যাচের পর পেনাল্টি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন কোচ হোসেন মরিনহো। রেফারি ক্রেইগ পস স্পষ্ট সেই সুযোগটি তাদের দেননি বলেই মন্তব্য করেন ম্যাচের পর।
এই ড্রয়ে ২১ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৪৪ পয়েন্ট। ২০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।








