শাহজাদপুরেও সংবর্ধনা পেলেন গোল্ডেন বুট জয়ী আঁখি

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৮, ১৮:৫৯আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৮:৫৯

শাহজাদপুরে বিপুল সংবর্ধনা দেওয়া হয়েছে আঁখিকে।  সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হয়েছেন সিরাজগঞ্জের আঁখি খাতুন। এমন অর্জনের পর গোল্ডেন বুট জয়ী এই তারকাকে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল সংবর্ধনা দেওয়া হয়েছে।  অবশ্য এর একদিন পর বৃহস্পতিবারও প্রধানমন্ত্রীর কাছ থেকে দলীয়ভাবে সংবর্ধনা পেয়েছেন তিনি।

বুধবার বিকালে ড.মযহারুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে শাহজাহাদপুর পৌরশহরের শক্তিপুর নুরজাহান ভবনে এই সংবর্ধনা দেওয়া হয় আঁখিকে।  একই সঙ্গে তার বাবা-মা কোচ মুনসুর রহমানকেও সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের সভাপতি আব্দুর জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. আব্দুল খালেক। এ সময় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এম.পি চয়ন ইসলাম, অ্যাডভোকেট মশিউর রহমান, শাহজাদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসলাম আলীও উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে নগদ ১ লাখ টাকা, বুট, জার্সি, বই ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী আঁখির হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।  আর সেখানে গোল্টেন বুট জেতেন শাহজাদপুরের মেয়ে আঁখি খাতুন। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম