দিল্লি ওপেন দাবায় চতুর্থ রাউন্ড শেষে শীর্ষে জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৯:৪৭

গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।  দিল্লি ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবায় এককভাবে শীর্ষে রয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।  চতুর্থ রাউন্ডের খেলা শেষে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন তিনি।

ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ১৮তম আসরে তাহসিন তাজওয়ার জিয়া দেড় পয়েন্ট ও মো. মিজানুর রহমান ১ পয়েন্ট অর্জন করেছেন।  বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডের খেলায় জিয়া ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ট্রান তুয়ান মিনকে হারান। গ্র্যান্ড মাস্টার জিয়া সাদা ঘুঁটি নিয়ে ট্রমপোস্কি অ্যাটাক পদ্ধতিতে খেলে ৪৩ চালের মাথায় গ্র্যান্ড মাস্টার ট্রান তুয়ান মিনের বিরুদ্ধে জয়ী হন।

এর আগে বুধবার রাতে তৃতীয় রাউন্ডে জিয়া ভারতের ভাম্বুরে শান্তানুর বিপক্ষে জেতেন। চতুর্থ রাউন্ডে তাহসিন ভারতের সপ্তর্ষি গুপ্তার সঙ্গে ড্র করেন ও মো. আবুল কাশেম ভারতের মানিষ আন্ত ক্রিস্টিয়ানোর কাছে হেরে যান।

২৩ টি দেশের ১৮ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২০ জন আন্তর্জাতিক মাস্টার এবং ৬ মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৩১৫ জন খেলোয়াড় এই আসরে অংশ নিচ্ছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম