রুবেলের উইকেটের সেঞ্চুরি

রবিউল ইসলাম
১৫ জানুয়ারি ২০১৮, ১৫:৪৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৫:৫৬

শততত উইকেটের মালিক রুবেল ৫০ ‍ওভারের ক্রিকেটে শততম উইকেটের মালিক হলেন পেসার রুবেল হোসেনজিম্বাবুয়ে ব্যাটসম্যান তেন্দাই চাতারাকে বোল্ড করেই এই কীর্তি গড়েছেন তিনি

সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের ৮১তম ম্যাচ খেলতে নামা রুবেল শুরু থেকে ছিলেন দুর্দান্ত।  আস্থা ছিল বলে ২১তম ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি।  আর নিজের সেই প্রথম ওভারেই পেতে পারতেন ম্যালকম ওয়ালারের উইকেট।  কিন্তু স্লিপে দাঁড়ানো নাসির সহজ ক্যাচ ফেলে দিলে শুরুতেই অপেক্ষা বাড়ে তার।

যদিও নিজের করা শেষ ওভারে ছিলেন সফল।  তুলে নেন দুটি উইকেট।  আর তাতেই শততম উইকেট শিকারির তালিকায় ঢুকে যান রুবেল। সবমিলিয়ে দুই স্পেলে পাঁচ ওভার বোলিং করেন তিনি। প্রথম স্পেলে চার ওভারে ২২ রান খরচায় থাকেন উইকেট শূন্য।

দ্বিতীয় স্পেলে দলীয় ৪৮তম ওভারে মাশরাফি বল তুলে দেন রুবেলের হাতে।  ডেথ ওভারে তার প্রভাবটা বরাবরের মতোই ছিল আগ্রাসী। পর পর দুই বলে প্রথমে পিজে মুর (৩৩) ও তেন্দাই চাতারাকে (০) সাজঘরে ফেরান।  হ্যাটট্রিকের সুযোগ পেলেও সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হন ৮১টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা এই পেসার।

সবমিলিয়ে শেষ ওভারে দুই রান খরচ করে দুটি উইকেট তুলে নিয়ে মাশরাফি-সাকিবদের সঙ্গে শততম উইকেট শিকারির তালিকাতে ঢুকে যান ২৮ বছর বয়সী পেসার। রুবেলের সেরা বোলিং ফিগার নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট। ২০১৩ সালে ঢাকাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।

রুবেলের আগে একশো বা ততোধিক উইকেটর মালিক হয়েছেন বাংলাদেশের চার বোলার।  সবচেয়ে বেশি ২৩২ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন মাশরাফি।  ১৮১ ম্যাচে ওয়ানডে অধিনায়কের উইকেট সংখ্যা ২৩২টি। মাশরাফির সঙ্গে সমান সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা এখন ২২৯টি।

এই তালিকাতে তৃতীয় অবস্থানে আছেন অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।  ১৫৩ ম্যাচে তার উইকেট সংখ্যা ২০৭টি।  এছাড়া বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকও আছেন তালিকার চতুর্থ স্থানে।  ১২৩ ম্যাচে তার উইকেট সংখ্যা ১১৯।  বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে রুবেল তালিকার পঞ্চম স্থানে আছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক