গাভাস্কারের পর ৯০০ র‌্যাংকিং পয়েন্ট কোহলির

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৮, ২০:৪৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ২০:৫২

র‌্যাংকিংয়ে ৯০০ পয়েন্ট অর্জন করেছেন কোহলি। দক্ষিণ আফ্রিকায় টেস্টে বাজে দলীয় পারফরম্যান্স হয়তো ভুলে যেতে চাইবেন বিরাট কোহলি। তাই বলে বৃহস্পতিবারের এত দারুণ সব খবর ভুলে যেতে চাইবেন না। একই দিন আইসিসির বর্ষসেরা অধিনায়ক ও ক্রিকেটারে ভূষিত হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভারতীয় হিসেবে উঠলেন ভিন্ন উচ্চতায়। সুনীল গাভাস্কারের পর টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের মাঝে র‌্যাংকিংয়ে ৯০০ পয়েন্ট অর্জন করেছেন কোহলি।

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫৩ রানই যথেষ্ট ছিল তার জন্যে।  ৮৮০ পয়েন্ট থেকে অর্জন করেছেন ৯০০ পয়েন্ট।  ভারতীয়দের হয়ে সর্বোচ্চ রেটিংধারী গাভাস্কারের অর্জন ৯১৬ পয়েন্ট। ১৯৭৯ সালে ওভালে ২২১ রানের ইনিংস খেলেই এমন পয়েন্ট পান তিনি। 

সব মিলিয়ে অবশ্য টেস্টে ৯০০ পয়েন্টধারীদের তালিকায় কোহলি ৩১তম।  এই তালিকায় সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ডোনাল্ড ব্র্যাডম্যান। তার সংগ্রহ ৯৬১। এরপরেই রয়েছেন বর্তমান অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। তার পয়েন্ট ৯৪৭। কোহলির চেয়ে ৪৭ পয়েন্ট বেশি নিয়ে আছেন স্মিথ। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম