বাঁচা-মরার লড়াইয়ে জিম্বাবুয়েকে চেপে ধরেছে লঙ্কানরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১৩:৩০আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৩:৪২

সান্দাকানকে ভিড়িয়ে সফল হয়েছে শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজে টিকে থাকতে হলে আজ জয় চাই শ্রীলঙ্কার।  জিম্বাবুয়ের বিপক্ষে রবিবার টস হারলেও ক্রেমারদের চেপে ধরেছে লঙ্কানরা।  ১৭ ওভারে ৭৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।

মিরপুরে ব্যাটিং বান্ধব উইকেট বলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার।  টসের পর তিনি বলেছেন পরে ব্যাট করে স্কোর করা কঠিন হবে।  সেই ধারাতেই আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের। শ্রীলঙ্কাকে এই দলই ১২ রানে হারিয়েছে দ্বিতীয় ম্যাচে।  তাই আজকের ম্যাচে ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামে লঙ্কানরা।  বাঁহাতি স্পিনার লাকসান সান্দাকানকে ভিড়িয়েছে একাদশে।  এ নিয়ে আজকে দুজন ফ্রন্ট লাইন স্পিনার নিয়ে খেলছে শ্রীলঙ্কা।  তাতে বেশ সফল শ্রীলঙ্কা।  দলীয় ৭৩ রানে আগ্রাসী সিকান্দার রাজাকে ফিরিয়েছেন সান্দাকান।  মারকুটে এই ব্যাটসম্যান ফিরে গেছেন ৯ রানে।

টস জিতে ব্যাটিং নিয়েছে জিম্বাবুয়ে। ছবি: বিসিবি এর আগে অবশ্য শুরুটা দেখে শুনে করেছিল জিম্বাবুয়ে।  ১০ ওভারে ৪৪ রান তুলেছিলেন দুই ওপেনার হ্যামিলটন মাসাকাদজা ও সলোমন মিরে।  এই জুটির প্রতিরোধ বেশিক্ষণ টিকতে দেননি থিসারা পেরেরা।  মাসাকাদজাকে তালুবন্দি করান ব্যক্তিগত ২০ রানে।  এই পেরেরার বোলিংয়েই টপ অর্ডারে ধস নামে জিম্বাবুয়ের।  ফিরে যান ক্রেগ আরভিন (২), সলোমন মিরে (২১)।  ব্যাট করছেন ব্রেন্ডন টেলর (৮) ও ম্যালকম ওয়ালার (২)।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম