‘ভালো খেললে আইসিসির বর্ষসেরা দলেও থাকবো আমরা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৫:৪০আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৫:৫০

সোমবার মিরপুরে কথা বলেন তামিম ইকবাল। ছবি: বিসিবি গত বৃহস্পতিবার বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি।  যদিও সেখানে ছিল না কোনও বাংলাদেশি ক্রিকেটারের নাম! তবে অদূর ভবিষ্যতে এই তালিকাতে অনেক বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকবে বলে মনে করেন ওপেনার তামিম ইকবাল।

সোমবার মিরপুরে অনুশীলন শেষে তামিম বলেন, ‘যেভাবে শেষ বছরটা গেলো, এভাবে গেলে একটা সময় আমরা বর্ষসেরা দলে স্থান পাবোই। এর জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী বছরগুলো ভালো গেলে স্বীকৃতি চলে আসবে। ’

তিনি মনে করেন গত বছরের মতো পারফর্ম করলে আইসিসির সেরা দলে থাকতে পারেন কয়েকজন, ‘গত বছরটা যেভাবে গেছে, তেমন খেলতে পারলে আমাদের দল থেকে দু-তিনজন বর্ষসেরা হতে পারবে।’

কেন উইলিয়ামসন, চেতেশ্বর পূজারা, জো রুট, ডিন এলগার এবং মুশফিকুর রহিম চলতি বছর টেস্ট ক্রিকেটে দারুণ সময় কাটিয়েছেন। ২০১৭ সালে আটটি টেস্ট খেলে মুশফিক ৫৪.৭১ গড়ে ৭৬৬ রান সংগ্রহ করেছেন।  যেখানে দুটি সেঞ্চুরির পাশাপাশি পেয়েছেন তিনটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৫৯।

সাকিবও টেস্টে ৪৭.৫ গড়ে ৬৬৫ রান করে নিয়েছিলেন ২৯ উইকেট।  সাকিব ও মুশফিকের এমন পারফরম্যান্সের পরও আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা হয়নি।  এই না থাকার কারণ হিসেবে তামিম মনে করেন বাংলাদেশের ক্রিকেটাদের চেয়ে অন্যদের পারফরম্যান্স বেশি ভালো ছিল, ‘আইসিসি পুরস্কার পেতে হলে খুব ভালো কিছু করতে হয়।  যারা ব্যক্তিগত পুরস্কার পেয়েছে, তারা অনেক রান করেছে।  আমি বলছি না সাকিব-মুশফিক পাওয়ার যোগ্য না।’

এই কয় বছরে কেবলমাত্র ২০১৫ সালে ওয়ানডের সেরা একাদশে ছিলেন পেসার মোস্তাফিজুর রহমান।  এর আগে ২০০৯ সালে টেস্ট একাদশে ছিলেন সাকিব আল হাসান।  

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম