আর্থিক কারণে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নেই বাংলাদেশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৫৩

আয়োজক হতে না পারায় এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নেই বাংলাদেশ। আয়োজক হওয়ায় এবারের ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে অংশ নিতে পেরেছিল বাংলাদেশ। সাফল্য হিসেবে ষষ্ঠ হয়েছিল লাল-সবুজরা। সেই ধারায় প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিরও আয়োজক হওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু আর্থিক দৈন্যদশায় তা আর হতে পারছে না বাংলাদেশ। ফলে স্বাগতিক হিসেবে বাংলাদেশের জায়গা নিয়েছে ওমান!

আগামী ১৮ থেকে ২৮ অক্টোবর পঞ্চমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে। সাধারণত এশিয়ার শীর্ষ ছয় দল এতে অংশ নেয়। এশিয়া কাপে ষষ্ঠ হওয়াতে বাংলাদেশের ভাগ্য খুলে গিয়েছিল। প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। আর্থিক কারণে স্বাগতিক হতে অপরাগতা প্রকাশ করে বাংলাদেশ। ফলে ওমানই এখন এই ট্রফির আয়োজক।

সাধারণত নিয়ম হল যারা আয়োজক হবে তারাই সরাসরি খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে ষষ্ঠ অংশগ্রহণকারী দেশ বাদ পড়বে। এই নিয়মে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া সুযোগ পেলেও বাদ পড়েছে বাংলাদেশ।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক জানান, ‘এশিয়া কাপ আয়োজন করতে গিয়ে আমাদের অনেক টাকা লেগেছে। আমাদের এই মুহূর্তে পর্যাপ্ত টাকা নেই যে আরও একটি বড় আসর করবো। যে কারণে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে আমরা অপারগতা প্রকাশ করেছি। ওমানে এশিয়ান গেমস বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমাদের ৫০ লক্ষ টাকা লাগবে। সেটা এখন সংগ্রহ করতে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম