দিনাজপুরের হিলিতে ডা. মোস্তাক আলী খান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর ফুটবল একাডেমি। ফাইনালে ১-০ গোলে দিনাজপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে রংপুর ফুটবল একাডেমি।
হিলির বোয়ালদাড় ও বানিয়াল গ্রামের জনসাধারণের আয়োজনে শুক্রবার বিকাল ৪টায় হিলির বোয়ালদাড় উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ফাইনাল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান মেফতাহুল জান্নাত, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, কেএইচ মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. মশিহুর রহমান।








