দুই দলকেই এগিয়ে রাখলেন সামারাবীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৫ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪০

থিলান সামারাবীরা ঢাকা টেস্টের বর্তমান যেই অবস্থা তাতে দুই দলকেই সমান অবস্থানে রাখছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামারাবীরা।  ব্যাটিংয়ে খুব ভালো না করলেও শেষ বিকালে বাংলাদেশের টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে খেলায় ভারসাম্য এসেছে বলে মনে করনে লঙ্কান এই কোচ, ‘আমার মনে হয় দুই দলই সমান অবস্থানে আছে। কারণ আমাদের আরও ছয়টি উইকেট নিতে হবে। তার পাশাপাশি দুই দলকে আরও একটি করে ইনিংস খেলতে হবে।’

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২২২ রানে।  স্কোর বোর্ডে আরও কিছু রান যোগ করা প্রয়োজন ছিল বলে করেন সামারাবীরা, ‘এই উইকেটে ২৪০-২৫০ রান ভালো স্কোর।  সেই হিসেবে আমরা ৩০ রান কম করেছি।  তবে দিনের শেষ দিকে ওদের টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে খেলায় ভারসাম্য আনতে পেরেছি।’

ঢাকায় প্রথম দিনে ১৪ উইকেটের পতন হলেও চট্টগ্রামের চেয়ে এই উইকেটকে ভালো বলে মনে করছেন সামারাবীরা, ‘ঢাকার পিচ এমনই। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন উইকেটেই খেলা হয়েছিল। এটাকে অবশ্য খেলার অনুপযোগী বলা যাবে না। তবে চট্টগ্রামের চেয়ে এটা একেবারেই ভিন্ন উইকেট। টেস্ট ক্রিকেটে এমন উইকেট বানাতে হবে, যেখানে ফল আসবে।’

পুরো চার বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে আব্দুর রাজ্জাকের। বয়সে বুড়িয়ে গেলেও ধার এখনও কমে যায়নি। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পারফর্ম করা মোটেও সহজ কাজ নয়। সেই কাজটাই সুচারু রূপে করে দেখিয়েছেন ৩৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। যাকে স্তুতি বাক্যে ভাসিয়েছেন প্রতিপক্ষ দলের ব্যাটিং কোচ সামারাবীরা। সংবাদ সম্মেলনে তিনি রাজ্জাকের প্রশংসায় বলেছেন, ‘রাজ্জাক ভালো বোলার। আজকে চারটি উইকেট তুলে নিয়েছেন। তবে চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পারফর্ম করাটা সহজ কোনও কাজ নয়। এই অর্জনের পুরো কৃতিত্ব তারই।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
মুশফিককে হারিয়ে আরও বিপাকে বাংলাদেশ
পাকিস্তানের কাছে শিরোপা হারিয়ে পুরস্কার বিতরণী বর্জন ভারতের
নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার
সর্বশেষ খবর
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
মুশফিককে হারিয়ে আরও বিপাকে বাংলাদেশ
মুশফিককে হারিয়ে আরও বিপাকে বাংলাদেশ
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর: ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
বরিশাল বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর: ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
‘যদি মনে করেন পুলিশ দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে’
‘যদি মনে করেন পুলিশ দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে’