জয় দিয়ে প্রস্তুতি সেরে নিলো পিএসজি

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৫

একমাত্র গোলটি করেন নেইমার। প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) গিয়ে নিজেকে চেনাচ্ছেন নেইমার। লিগ ওয়ানে তার ১৯তম গোলে তুলুজকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।  

চ্যাম্পিয়নস লিগে বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে পিএসজি। তার আগে নিজেকে ঝালিয়ে নিতে শুরু থেকে দাপট দেখান নেইমার।  যদিও জালের ঠিকানা খুঁজে পাননি প্রথমার্ধে। রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো হ্যাটট্রিক করলেও নেইমার অবশেষে দ্বিতীয়ার্ধে একটি গোল করে দলকে জিতেয়েছেন।  যদিও  চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হতে প্রেরণা দেবে এই জয়।  

ম্যাচে ব্যবধান আরও বাড়াতে পারতো পিএসজি। প্রথমার্ধে অ্যাঙ্গেল ডি মারিয়া শট নিলেও তা ক্রসবারে লেগে প্রতিহত হয়। একইভাবে নেইমারও ৩৯ মিনিটে চেষ্টা করেছিলেন। খুব কাছ থেকে ডান পায়ে শট নিয়েছিলেন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় সেই শট।

এই জয়ে ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে মোনাকো। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম