দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে শীতকালীন অলিম্পিক! পেয়ংচ্যাংয়ে ১৭ দিনব্যাপী চলবে এই টুর্নামেন্ট। ১৫টি ডিসিপ্লিনে মোট ইভেন্ট অনুষ্ঠিত হবে ১০২ টি। যার উদ্বোধন হয়ে গেছে শুক্রবার। শীতকালীন এই টুর্নামেন্টের চমক হচ্ছে বিভিন্ন প্রকৃতির খেলা। যার সবগুলোতেই রয়েছে বরফ আবৃত অঞ্চলের সংস্পর্শ। কখনও ঢাল বেয়ে নেমে পার হতে হয় শ্বাসরূদ্ধকর সব বাধা-বিপত্তি। সেই বাঁধা পেরিয়েই এগিয়ে যেতে হয় সবার আগে।
পাঠকদের জন্যে চলমান সেই শীতকালীন অলিম্পিকের বেছে নেওয়া কিছু ডিসিপ্লিনের চমকপ্রদ ছবি দেওয়া হলো-
১. বাইয়াথলন
যার মূলমন্ত্র এই তিনটি শব্দেই- স্কিয়িং, শ্যুট এবং ভোগান্তি।
২. আইস হকি
শীতকালীন ইভেন্ট বলেই এই হকি খেলতে হয় বরফে। সাধারণ হকির মধ্যে একটা পার্থক্য বিরাজমান তা বলে দিচ্ছে এই ছবি।
৩. স্কেলেটন
স্কিয়িংয়ের সঙ্গে এর পার্থক্য বোর্ডের ওপর হাতল ধরে ধরে উপুর হয়ে স্লাইড করে যাওয়া। শীতকালীন এই খেলাটির সঙ্গে লিউজ স্কিয়িংয়ের মিল রয়েছে যথেষ্ট।
৪. লিউজ
স্কেলেটনে শরীর উপুর হয়ে থাকলেও এই ইভেন্টে স্লাইড করতে হয় মুখ উপরের দিকে রেখে। যার গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে হয় পা দিয়ে।
৫. ফিগার স্কেটিং
বরফের ওপর নৃত্যের তালে তালে স্কেটিং করাকে ফিগার স্কেটিং বলে। কখনও একক বা কখনও দ্বৈতভাবেই প্রতিযোগিতা সম্পন্ন হয়।
৬. স্নো বোর্ডিং
স্নো বোর্ডিংয়ে সাধারণত বরফ পাহাড়ের ঢাল বেয়ে নামতে হয়। ছবিতে দেখা যাচ্ছে এক স্নো বোর্ডারকে।
৭. মোগুলস স্কিয়িং
উন্মুক্তভাবে বরফ আবৃত পাহাড়ে স্কিয়িংকেই মোগুলস স্কিয়িং বলে। এতে থাকে ছোচ ছোট উঁচু-নিচু ঢাল।
৮. স্লোপ স্টাইল স্কিয়িং
নামের মধ্যেই মিশে আছে এই স্কিয়িংয়ের মাহাত্ম্য। ঢাল বা স্লোপের সঙ্গে বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করতে হয় গতির সঙ্গে সঙ্গে।








