জাতীয় কুস্তিতে সেরা বিজিবি ও আনসার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৬

কুস্তিতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি। ৩৩তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় সিনিয়র মহিলা কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার।  

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  তাতে ৪টি স্বর্ণ ও ৪টি রৌপ্যসহ মোট ৮টি পদক জেতে বিজিবি।

রানার আপ হওয়া বাংলাদেশ আনসার পেয়েছে ৩টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জসহ মোট ৫টি পদক। এছাড়া ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য জিতে তৃতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

জাতীয় কুস্তির একটি মুহূর্ত প্রতিযোগিতায় মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। তারা পেয়েছে ৪টি স্বর্ণ ও ৪টি রৌপ্যসহ মোট ৮টি পদক। রানার আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের প্রাপ্তি ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৬টি পদক।

আর ১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক জিতে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সভাপতি এবং নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিজিবির ক্রীড়া বোর্ডের সচিব লে. কর্নেল মো. নজরুল ইসলাম, বাংলাদেশ আনসার দলের ক্রীড়া অফিসার মো. রায়হার ফকির, ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম