এক বছর নিষিদ্ধ কামাল বাবু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১২


এক বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা হয়েছে কামাল বাবুর আগেই অনুমিত ছিল- বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রহমতগঞ্জের কোচ কামাল বাবু।  বাফুফের ডিসপ্লিনারি কমিটি ভিন্ন পথে হাঁটেনি। কামাল বাবুকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ডিসিপ্লিনারি কমিটি। সেই সঙ্গে দুই লাখ টাকা জরিমানাও গুণতে হবে তাকে। এর ফলে আগামী মৌসুমের বড় একটি অংশ জুড়ে দর্শক হয়ে কাটাতে হবে এই কোচকে।

শৃঙ্খলা বিধির ৫৩ ও ২২ ধারা অনুযায়ী কামাল বাবুকে বিরুদ্ধে এমন শাস্তি দেওয়া হয়েছে।  যদিও শুরুতে তার ক্লাব রহমতগঞ্জকে কারণ দর্শাতে বলা হয়েছিল।  কিন্তু ক্লাবটির উত্তর সন্তোষজনক মনে হয়নি ডিসিপ্লিনারি কমিটির। পরে কোচকেও কারণ দর্শাতে বলা হয়।  তার জবাবের পরই ১৩ ফেব্রুয়ারি বড় শাস্তির সিদ্ধান্ত নেয় এই কমিটি।

বাফুফের এমন সিদ্ধান্ত শুনে তেমন কিছু বলতে চাননি কামাল বাবু।  শুধু বলেছেন,‘ আমি এখনও বাফুফের কাছ থেকে কোনও চিঠি পাইনি। চিঠি পেলে কিছু বলা যেতো।  দেখি আগে কী বলা হয়েছে, তারপর হয়তো কিছু একটা বলতে পারবো।’

অবশ্য এই রায়ের বিরুদ্ধে বাফুফের কাছে আবেদন করার সুযোগ পাবেন কামাল বাবু। 

গত ৬ ফেব্রুয়ারি স্বাধীনতা কাপ ফুটবলে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠের ভেতরে ঢুকে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন কামাল বাবু, যা ছিল দৃষ্টিকটু এবং বিধি বিরুদ্ধ আচরণ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম